অনশন রেখেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন চিকিৎসকরা! জট কাটবে? গোটা বাংলার নজরে নবান্ন
Junior Doctor's Protest: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM) সঙ্গে বৈঠকে বসছেন অনশনরত জুনিয়র চিকিৎসকরা। মুখ্যসচিব মনোজ পান্থকে ইমেল করে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তাঁরা। তবে বৈঠকের আগে ই-মেল মারফত জুনিয়ার ডাক্তারদের একাধিক শর্তের কথা বলেন মুখ্যসচিব। তার মধ্যে অন্যতম শর্ত ছিল রবিবারের মধ্যে অনশন তুলতে হবে। আর তা তলার পরেই হবে বৈঠক।
তবে তা যে সম্ভব নয় তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন অনশনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বৈঠকের পরেই অনশন উঠবে। ফলে এদিনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা জটের আজ সোমবারই কি সমাধান মিলবে? সেদিকেই নজর সবার (Junior Doctor's Protest) ।

বৈঠকের পরেও সমস্যা শুরাহা না হয় তবে পূর্ব পরিকল্পনা মত মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘট হবে বলেই হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। বলে রাখা প্রয়োজন, অভয়ার বিচার সহ ১০ দফা দাবিকে সামনে রেখে লাগাতার আন্দোলনে জুনিয়র চিকিৎসকরা। এমনকি আজ সোমবার ধর্মতলা চলা অনশনের ১৭ দিন।
গত কয়েকদিন আগেই সমস্যা সমাধানে অনশন মঞ্চে পৌঁছে যান মুখ্যসচিব মনোজ পান্থ এবং স্বরাষ্ট্র সচিব। এমনকি তাঁদের মাধ্যমে দীর্ঘক্ষণ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেদন জানান অনশন তুলে নেওয়ার। একই সঙ্গে দাবি নিয়েও আলোচনা করেন। কিন্তু আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে যান।
সেই মতো আজ সেই বৈঠক হতে চলেছে। তবে এই বৈঠকের আগে অনশন তোলার কথা রাজ্যের তরফে জানানো হয়। এই বৈঠক নিয়ে শনিবার রাত থেকেই এনআরএস মেডিকেল কলেজে হাসপাতালে জিবি করেন জুনিয়র ডাক্তাররা। রবিবার বিকালে জেনারেল বডি মিটিং (জিবি)-এর পর মুখ্যসচিবকে ইমেল করেন। যেখানে জানানো হয়, তাঁরা বৈঠকে বসবেন তবে অনশন তুলে নেওয়ার যে আর্জি তারা মানছেন না।
এই প্রসঙ্গে জুনিয়র ডাক্তাররা বলেছেন, "আমরা চাই কোনও পূর্ব শর্ত ছাড়াই বৈঠকে যোগ দিতে। নির্দিষ্ট সময়েই আমাদের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেবেন। আমরা আশা করছি সদার্থক আলোচনা হবে।" তবে যদি বৈঠকের পরেও সমস্যা শুরাহা না হয় তবে পূর্ব পরিকল্পনা মত মঙ্গলবার তারা ধর্মঘটে যাচ্ছেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
এই দিন বৈঠকের পর জুনিয়ার ডাক্তার দেবাশীষ হালদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ১৪ দিন পর অনশনমঞ্চে আসেন মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। কিন্তু এই কথোপকথনে অনশনকারীরা দুঃখ পেয়েছেন। তাঁদের অনুভূতি আঘাত পেয়েছে। আমাদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে এত দিন পরেও ১০ দফা দাবি নিয়ে উনি হয়তো জানেন না, বা তাঁকে জানানো হয়নি।












Click it and Unblock the Notifications