প্রসেনজিৎ-সহ বাংলা থেকে ১১ জন পাচ্ছেন পদ্মশ্রী, দেখে নিন তালিকা
এ বছর পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হলো। পশ্চিমবঙ্গ থেকে পদ্মবিভূষণ বা পদ্মভূষণ কেউ পাচ্ছেন না। যদিও ১১ জন পাচ্ছেন পদ্মশ্রী।
পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে ১৩১ জনকে (দুটি ক্ষেত্রে পাচ্ছেন দুজন, যা একটি ধরা হয়েছে)। পাঁচজন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জনকে দেওয়া হচ্ছে পদ্মশ্রী।

এই তালিকার ১৯ জন মহিলা। ১৬ জনের নাম রয়েছে মরণোত্তর পুরস্কার প্রাপক হিসেবে। বিদেশি, এনআরআই, ভারতীয় বংশোদ্ভূত ও ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক মিলিয়ে রয়েছেন ৬ জন। বাংলা থেকে যাঁরা পদ্মশ্রী পাচ্ছেন তাঁদের বেশিরভাগই শিল্পকলা বা আর্ট বিভাগে। এ ছাড়াও রয়েছে সাহিত্য ও শিক্ষা এবং চিকিৎসা বিভাগ।
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাচ্ছেন পদ্মশ্রী। শিক্ষা ও সাহিত্যে পদ্মশ্রী পাচ্ছেন অশোক কুমার হালদার, রবিলাল টু়ডু ও গবীর সিং ইওনজোন। প্রসেনজিতের পাশাপাশি আর্টে যাঁরা বাংলা থেকে পদ্মশ্রী পাচ্ছেন তাঁরা হলেন হরিমাধব মুখোপাধ্যায় (মরণোত্তর), জ্যোতিষ দেবনাথ, কুমার বোস, তরুণ ভট্টাচার্য ও তৃপ্তি মুখোপাধ্যায়। বিশিষ্ট চিকিৎসক সরোজ মণ্ডলও পাচ্ছেন পদ্মশ্রী।












Click it and Unblock the Notifications