সন্তান জন্মের পরেই অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় আসানসোলের হাসপাতাল
সন্তান জন্মের পরেই অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় আসানসোলের হাসপাতাল
সন্তানের জন্মের পরেই অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠল আসানসোল জেলা হাসপাতালে। রবিবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। ওই মহিলার স্বামী রবিকুমার যাদব জানিয়েছেন, ৫ জুন তিনি, তাঁর স্ত্রীকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন।

একই বেড়ে ৪-৫ জন রোগী
প্রাথমিকভাবে কোনও চিকিৎসা না হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। তাঁর আরও অভিযোগ একই বেডে ৪-৫ জন করে থাকতে হয়েছে। কোনও সামাজিক বিধিও মানা হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।

চিকিৎসকের আপত্তিকর মন্তব্য
মহিলার স্বামীর অভিযোগ এক চিকিৎসক তাঁর স্ত্রী ও অন্য সন্তান সম্ভাবাদের বলেন, এই লকডাউনেই কেন সন্তানের পরিকল্পনা নিলেন তাঁরা।

হুইল চেয়ারে শিশুর জন্ম
ওই মহিলার স্বামী আরও বলেছেন ৬ জুন এক চিকিৎসক আসেন। তিনি সিজার করতে রাজি হন। যদিও তাঁর স্ত্রীকে যখন হুইল চেয়ারে বসিয়ে লেবার রুমে নিয়ে যাওয়া হয়, সেই সময় ব্যথায় কষ্ট পেয়েছেন তিনি। আর হুইল চেয়ারয়েই সন্তানের জন্ম হয়। এরপরেই তাঁর হার্ট অ্যাটাক হয় বলে জানিয়েছেন তিনি। শিশু পুত্রও জন্মের পরে শ্বাস নিতে পারেনি। কেননা হাসপাতালে কোনও ভেন্টিলেটর ছিল না।












Click it and Unblock the Notifications