'রাজনীতির উর্ধ্বে উঠে দেশসেবা করেছেন' প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন রাজ্যপালের

'রাজনীতির উর্ধ্বে উঠে দেশসেবা করেছেন' প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন রাজ্যপালের

দীর্ঘদিন ধরে কোমায় আচ্ছন্ন প্রাক্তনরাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জীবনাবসানের খবর এদিন বিকেলে আসতেই গোটা দেশে তথা বাংলায় শোকের ছায়া পড়ে। বাংলার রাজনীতির অন্যতম তাবড় চরিত্র প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রাজনীতিবিদ থেকে সেলেহব সকলেই শোকজ্ঞাপন করেন। শোক জানান রাজ্যপাল ধনকড়ও।

 রাজনীতির উর্ধ্বে উঠে দেশসেবা করেছেন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন রাজ্যপালের

'গবীরভাবে শোক প্রকাশ করছি প্রাক্তন রাষ্ট্রপতি ও ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে। একটি অধ্যায় শেষ হল। এক প্রকাণ্ড ব্যক্তিত্ব আমাদেরছেড়ে চলে গেলেন। তিনি ভারত মাতাকে একজন রাষ্ট্রনায়কের মতো করে সেবা করেছেন, যেন রাজনীতির উর্ধ্বে উঠে থাকা এক সাধু... '। এভাবেই রাজ্যপাল মনের ভাব প্রকাশ করেছেন।

প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণকে তিনি দেশের পক্ষে বড় ক্ষতি বলে বর্ণনা করেছেন। রাজ্যাপল জানান, প্রণব মুখোপাধ্যায়ের হাসপাতালে ভর্তি অবস্থায়,তাঁর শারীরিক গতিবিধি সম্পর্কে রাজ্যপাল ধনকড় রোজ খোঁদ নিতেন। খোঁজ নিতেন প্রণব কন্যা শর্মিষ্ঠার কাছ থেতেষ রাজ্যপাল জানান, যে ক্ষতি আজ হয়েছে,তাতে গোটা দেশ শোকাহত। গত ৫ দশক ধরে প্রণব মুখোপাধ্যায়ের দেশসেবাকে এদিন কুর্নিশ জানান রাজ্যপাল। কুর্নিশ জানান এই বাঙালির মানুষের মধ্যে মিশে যাওয়ার প্রবণতাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+