প্রদীপ মজুমদারের গাড়িতে লরির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন মন্ত্রী

অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রীর গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি লরি। তাতে সামান্য আহত হয়েছেন মন্ত্রী। লরির চালককে আটক করা হয়েছে।

আজ দুপুরে দুর্গাপুর থেকে কলকাতার দিকে আসছিলেন মন্ত্রী। হাওড়ার ডোমজুড়ের লালবাড়ির কাছে মন্ত্রীর গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে লরিটি। মন্ত্রীর গাড়ির পিছনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে অন্য একটি গাড়িতে প্রদীপ মজুমদার কলকাতা রওনা হয়ে যান। তিনি যোগ দেন আলিপুরের ধনধান্য স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রচার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ আয়োজিত সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন অনুষ্ঠানে।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারার আগে একটি বাইকেও ধাক্কা মারে লরিটি। দুই বাইক আরোহী জখম হন। মন্ত্রী নিজে গাড়ি থেকে নেমে আহত বাইক আরোহীদের হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন। অ্যাম্বুল্যান্স খবর পেয়েই আসে, বাইক আরোহীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মন্ত্রীর সঙ্গে যাঁরা ছিলেন তাঁরা দ্রুত লরির চালককে ধরে ফেলেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চালক মদ্যপ অবস্থায় থাকাতেই এই বিপত্তি বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+