বনগাঁ, কৃষ্ণগঞ্জে শুরু ভোট, বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: বিক্ষিপ্ত অশান্তি দিয়েই শুরু হল বনগাঁ লোকসভা ও কৃষ্ণগঞ্জ বিধানসভার উপনির্বাচন। শুক্রবার সকালে ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকা থেকে মারধর, হুমকি, বুথ জ্যামের খবর আসতে থাকে। সব ক্ষেত্রেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

কৃষ্ণগঞ্জ বিধানসভার বেতলা, গোবিন্দপুরে সকাল থেকে বিজেপি সমর্থকদের বাড়ি-বাড়ি দিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। গোবিন্দপুরের একটি বুথে তৃণমূল কর্মীরা বিরোধী দলের পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দিলে উত্তেজনা ছড়ায়। ১৬৭ এবং ১৬৮ নম্বর বুথ থেকে বিজেপি এজেন্টদের বেধড়ক মারধর করে বের করে দেওয়া হয়। গোটা ঘটনা জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। কৃষ্ণগঞ্জের চিত্তশালীতে ১৩৫ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে গেলে উত্তেজনা ছড়ায়।

ততত

বনগাঁয় বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুরকে তৃণমূল হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+