পুজোয় বাড়িতেও পাহারা! পুলিশের বিশেষ বন্দোবস্ত দর্শনার্থীদের জন্য
এবার বাড়ির সবাই মিলে প্রতিমা দর্শনে বের হলে আর চিন্তা নেই। বাড়িতে নজরদারি চালাবে পুলিশ। তবে তা শুধুমাত্র বনগাঁ এলাকার জন্য। বনগাঁ পুলিশ জেলার সুপার তরুণ হালদার একথা জানিয়েছেন।
এবার বাড়ির সবাই মিলে প্রতিমা দর্শনে বের হলে আর চিন্তা নেই। বাড়িতে নজরদারি চালাবে পুলিশ। তবে তা শুধুমাত্র বনগাঁ এলাকার জন্য। বনগাঁ পুলিশ জেলার সুপার তরুণ হালদার একথা জানিয়েছেন। তবে এই সুবিধা নিতে গেলে আগে থেকে পুলিশকে জানাতে হবে।

দেখা যায় পুজোর মরশুমে অনেকেই বেড়াতে যান। পাশাপাশি অনেকে আবার প্রতিমা দর্শনে যান। বাড়ি ফাঁকা থাকার এই সুযোগে দুষ্কৃতী হানা দেয় বাড়িতে। সবকিছু লুট করে পালায়। এইসব ঘটনা বন্ধেই ব্যবস্থা নিতে চায় বনগাঁর পুলিশ।
পুলিশ সুপার তরুণ হালদার জানিয়েছেন, পুজোর সময় অনেকেই বাড়ি ফাঁকা রেখে বেড়াতে যান, কিংবা প্রতিমা দর্শন করতে যান। তাঁরা যদি আগে থেকে বিষয়টি থানায় জানিয়ে যান, তাহলে থানার তরফ থেকে সেই বাড়িতে বিশেষ নজরদারি চালানো হবে। পাশাপাশি পুজোয় সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশের বিশেষ দল সাদা পোশাকে প্যান্ডেলগুলিতে ঘুরবে। পাশাপাশি শিশুরা যাতে প্রতিমা দর্শনের সময় আলাদা হয়ে না পড়ে, তার জন্য নজরদারি চালানো হবে।












Click it and Unblock the Notifications