ষষ্ঠীতে 'মিষ্টি ভাষায়' সম্বোধনের পর ফের মহাষ্টমীতে বাংলায় শুভেচ্ছা বার্তা মোদীর

দুর্গাপুজোর শুরু হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সম্বোধনের মাধ্যমে। ষষ্ঠীতে পুজো উদ্বোধনের করে বাংলায় সম্বোধনের পর এবার অষ্টমীতেও বাংলায় শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনও বাংলায় টুইঠ করে রাজ্যবাসীকে সুস্থ থাকতে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিলেন।

মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা মোদীর তরফে

মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা মোদীর তরফে

এদিন প্রধানমন্ত্রী নিজের টুইট বার্তায় লেখেন, 'সকলকে জানাই মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।' করোনা আবহে পালন হচ্ছে বাঙালির উৎসব। রাজ্যবাসীকে সতর্ক থেকে পুজো পালন করতে পরামর্শ দিয়েছেন তিনি।

এর আগে বাংলার মণীষীদের বাণীকে হাতিয়ার করেন মোদী

এর আগে বাংলার মণীষীদের বাণীকে হাতিয়ার করেন মোদী

এর আগে বাংলার মণীষীদের বাণীকে হাতিয়ার করে ষষ্ঠীতে রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছাবার্তা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ইতিহাসে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগরের অবদানের কথা তিনি স্মরণ করেছিলেন। তিনি জানান, যখনই প্রয়োজন পড়েছে, তখনই তাঁরা ভারতকে সঠিক দিশা দেখিয়েছেন।

ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করেন মোদী

ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করেন মোদী

সল্টলেকে পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে দুর্গাপুজোর আয়োজন করে রাজ্য বিজেপির মহিলা মোর্চা৷ সেখানে ষষ্ঠীর দিন ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে রাজ্যবাসীকে বাংলায় দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা জানান তিনি। পাশাপাশি, উদ্বোধনে উপস্থিত হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেছেন।

বাংলাকে 'মিষ্টি ভাষা' বলে সম্বোধন করেছিলেন মেদী

বাংলাকে 'মিষ্টি ভাষা' বলে সম্বোধন করেছিলেন মেদী

সেদিন তিনি বলেন, 'বাংলার এই পবিত্র ভূমিতে দুর্গাপুজো উপলক্ষে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মনে হচ্ছে দিল্লিতে নয় বাংলায় আপনাদের কাছে উপস্থিত রয়েছি। আজ পুরো দেশ বাংলাময়। দুর্গাপুজো এমন এক উৎসব যা ভারতের ঐক্য ও শক্তি প্রতিফলিত করে।' এছাড়া বাংলাকে 'মিষ্টি ভাষা' বলে সম্বোধন করেছিলেন তিনি।

নির্বাচনকে 'পাখির চোখ' করে জনসংযোগের হাতিয়ার

নির্বাচনকে 'পাখির চোখ' করে জনসংযোগের হাতিয়ার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার পুজোর ভার্চুয়ালি উদ্বোধনের পাশাপাশি কলকাতার মণ্ডপ উদ্বোধন করেছেন। বিধানসভা নির্বাচনের আগে এবার দুর্গাপুজোর আয়োজন নিয়ে কোমর বেঁধে নামল বিজেপিও৷ আগামী বছর বিধানসভা নির্বাচনকে 'পাখির চোখ' করে করোনা আবহে জনসংযোগের হাতিয়ার হিসেবে দুর্গাপুজোকেই আপাতত বেছে নিয়েছে তারা৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+