Narendra Modi: আজ থেকেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, রাজ্যে ভোট প্রচারের প্রথম সভায় কী বার্তা দেবেন মোদী
লোকসভা ভোটের প্রচারে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরামবাগে সভা করার কথা রয়েছে তাঁর। আগামীকাল কৃষ্ণনগরে সভা করবেন তিনি। তারপরে আবার ৮ তারিখে উত্তর ২৪ পরগনার বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী।
এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। জল্পনা শুরু হয়েছিল মার্চ মাসের প্রথম সপ্তাহেই ভোট ঘোষণা করার কথা। তবে পুরোটাই জল্পনা। নির্বাচন কমিশন এখনও এই নিয়ে কোনও কথা বলেনি। কিন্তু বিজেপি তার আগেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

আজ রাজ্যে প্রথম ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী মোদী। আরামবাগে সভা করবেন তিনি। ঝাড়খণ্ড থেকে কপ্টারে আরামবাগে সভাস্থলে আসবেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত উল্লেখ্য গত লোকসভা ভোটে আরামবাগে ভাল ফল করেছিল বিজেপি। মাত্র ১২ ভোটে হারতে হয়েছিল গেরুয়া শিবিরকে। সেকারণে আগে থেকে আরামবাগে এবার ঘর গোছাতে তৈরি বিজেপি।
আগামীকাল আবার কৃষ্ণনগরে সভা করবেন তিিন। কৃষ্ণনগর কেন্দ্রটিও বেশ গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। এই কেন্দ্রে গতবার ভাল ভোট পেয়েছিল বিজেপি। সেকারণে এবার আগে থেকেই মোদীর সভা করে ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করে রাখতে চাইছে গেরুয়া শিবির। গতকাল কৃষ্ণনগরে সভা করার পর তিনি কপ্টারে উড়ে যাবেন বিহারের গয়ায়।
আজ রাজভবনে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী। এই প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর রাজভবনে রাত্রিবাস করবেন তিনি। সেখান থেকে আগামীকাল সকালে তিনি চলে যাবেন কৃষ্ণনগরে সভা করতে। সেখান থেকে বিহারের গয়ায় কপ্টারে উড়ে যাবেন তিনি। মোদীর পর পর দুটি সভা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। গতকালই গ্রেফতা হয়েছেন সন্দেশখালির বাঘ শাহজাহান শেখ। সিআইডি হেফাজতে রয়েছেন তিনি।
আজ আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী মোদী সন্দেশখালি নিয়ে কোনও বার্তা দেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এদিকে আজই আবার রাজ্যে আসছে কেন্দ্রীয় বাগিনী। ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। কলকাতায় বেথুন স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। উত্তর ২৪ পরগনায় সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। লোকসভা ভোটের আগে কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications