তৃণমূলের শাসনে বাংলায় বোমা তৈরির হোম ইন্ডাস্ট্রি! নরেন্দ্র মোদীর মুখে 'বামেদের' স্লোগান
Lok Sabha Election 2024: সোমবার চতুর্থ দফায় ১০ টি রাজ্যের ৯৬ টি আসনে ভোটগ্রহণ। তার আগে রবিবার বাংলার তিন কেন্দ্রে চারটি সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত আড়াই মাসে এটি তাঁর নবমবার বাংলা সফর।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাটপাড়া দিয়ে বাংলায় তাঁর সভা শুরু করেন। তারপর তিনি যান চুঁচুড়ায়। সব জায়গা থেকেই তিনি তৃণমূলকে তীব্র নিশানা করেন। তিনি বলেন, বিজেপিকে এক একটা ভোটই তৃণমূলকে সোজা করতে পারে। তৃণমূল বাংলায় যুবকদের ভবিষ্যত নষ্ট করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদী।

বাংলায় বোমা তৈরির হোম ইন্ডাস্ট্রি
প্রধানমন্ত্রী মোদী এদিন তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বলেন, মোদী ঘরে ঘরে জলের ব্যবস্থা করছে। আর তৃণমূল ঘরে ঘেরে বোমার ব্যবস্থা করছে। দিন কয়েক আগে বোমা ফেটে কিশোরের মৃত্যুর ঘটনার কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের শাসনে বাংলায় বোমা তৈরির হোম ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন বাংলা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বড় অবদান রেখেছিল। একটা সময় ছিল, যখন বাংলায় অনেত নতুন বৈজ্ঞানিক আবিষ্কারও হয়েছে। কিন্তু তৃণমূলের শাসনে বাংলায় বোমা তৈরির হোম ইন্ডাস্ট্রি চলছে। অনুপ্রবেশকারীরা এখানে তৃণমূলের সুরক্ষায় বেড়ে উঠছে বলেও অভিযোগ করেন তিনি।
বাংলায় নিজের বিশ্বাস অনুসরণ করা অপরাধ
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলায় নিজের বিশ্বাস অনুসরণ করা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার রামের নাম নিতে দেয় না। এই সরকার রাম নবমী উদযাপন করতে দেয় না।
তিনি বলেন, তৃণমূলের বিধায়ক বলেছেন, হিন্দুদের ভাগীরথীতে ডুবিয়ে দেওয়া হবে। ভাবুন, এত সাহস। এই লোকেরা বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিক বানিয়েছে।
তুষ্টি ও ভোটব্যাঙ্ক রাজনীতি
প্রধানমন্ত্রী বলেছেন তৃণমূল কংগ্রেস তুষ্টি ও ভোটব্যাঙ্কের রাজনীতির কাছে আত্মসমর্পণ করেছে। তারা ভোট ব্যাঙ্ক রাজনীতির কারণে সিএএ-র মতো মানবতা রক্ষাক্রী আইনকে খলনায়ক হিসেবে উদযাপন করেছে। তিনি বলেছেন, সিএএ ভুক্ভোগীদের নাগরিকত্ব দেওয়ার আইন। এটা কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। কিন্তু তৃণমূলের মতো দলগুলি এটি নিয়ে মিথ্যা বলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।
#WATCH | West Bengal | While addressing a public meeting in Hooghly, PM Narendra Modi says, "Amid BJP's efforts of development, TMC is busy in its 'own work'. What is the work of TMC and its leaders? 'Yaha mafia raj chal rha hai. Modi kahta hai har ghar jal, TMC kahti hai, har… pic.twitter.com/QYx6wbjLex
— ANI (@ANI) May 12, 2024
দুর্নীতির অভিযোগ
প্রধানমন্ত্রী মোদীর মুখে এদিন উঠে এসেছে তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গ। তিনি বলেছেন, সিএজি বলেছে দুই লক্ষ কোটি টাকার ওপরে হিসেব দেয়ি এই সরকার। অন্যদিকে এই সরকারের মন্ত্রীর ঘর থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে তৃণমূল। তারা রাজ্যে শিক্ষক নিয়োগে রেট চার্টও তৈরি করে দিয়েছিল বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মোদী থাকতে এইসব চোরেদের একজনও রক্ষা পাবে না। প্রধানমন্ত্রীর মুখে তারই মধ্যে উঠে আসে বাংলায় স্লোগান, চোর ধরো, জেল ভরো।
বাংলায় তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনে একটা সময় বামেরা এই স্লোগান দিয়ে আন্দোলন শুরু করে। তারপর থেকে এই স্লোগান শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। আর এদিন তা বাংলায় শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications