দেশ-বাংলা ভাগের চক্রান্ত! নিশিকান্ত দুবের ৬ জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল মন্তব্যে একযোগে আক্রমণ TMC-CPIM-এর
জনবিন্যাস বদলের কারণে বাংলা ও বিহারের ছয় জেলাকে নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবিকে তীব্র নিশানা করেছেন তৃণমূল ও বাম নেতারা। তাঁরা এই দাবিকে দেশ তথা বাংলা ভাগের চক্রান্ত বলেও আক্রমণ করেছেন
প্রসঙ্গত এদিন লোকসভায় ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেন, ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে গিয়েছে। রাজ্য স্থাপনের সময় যেখানে ঝাড়খণ্ডে ৩৬ শতাংশ আদিবাসী ছিল, এখন তা ২৬ শতাংশের কম।

সংসদে কী বলেছেন নিশিকান্ত দুবে
নিশিকান্ত দুবে অভিযোগ করেন, বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদের হিন্দু গ্রামগুলোকে ধ্বংস করা হচ্ছে। তাঁর নির্বাচনী এলাকার মধ্যে মধুপুর বিধানসভা এলাকায় দুই শতাধিক বুথে জনসংখ্যা ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অনেক বুথে মুসলিম জনসংখ্যা একশো শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ থেকে মুসলিমরা আসছেন।
তিনি দাবি করেন, পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, কিষাণগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক। নাহলে এইসব জেলা থেকে হিন্দু সম্প্রদায় শূন্য হয়ে যাবে।
তিনি বলেন, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা বিভাগে (জামতারা, দেওঘর, দুমকা, পাকুর, গোড্ডা, সাহেবগঞ্জ)মুসলিমদের ক্রম বর্ধমান জনসংখ্যা সম্পর্কে হাইকোর্ট যা বলেছে সেদিকে নজর দেওয়া উচিত। তিনি স্পিকারের উদ্দেশে বলেন, একটি কমিটি তৈরি করুন, যেখানে টিএমসির লোকেদের অন্তর্ভুক্ত করুন।
#WATCH | In Lok Sabha, BJP MP from Jharkhand's Godda, Nishikant Dubey says, "...The state I come from, from Santhal Pargana area - when Santhal Pargana separated from Bihar and became a part of Jharkhand, in 2000 tribals formed 36% of the population in Santhal Pargana. Today,… pic.twitter.com/ur7Aka6ZgJ
— ANI (@ANI) July 25, 2024
নিশিকান্ত দুবে বলেন, তিনি যেখানকার সাংসদ, সেই এলাকায় এক পঞ্চায়েতের প্রধান আদিবাসী মহিলা। তবে তাঁর স্বামী মুসলিম। এই অবস্থায় প্রশ্ন জাগে, মহিলা যদি আদিবাসী হন, তাহলে স্বামী কীভাবে মুসলিম হবেন? তিনি দাবি করেন, এরা সবাই বাংলাদেশি। । পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ডে গেলে দেখা যাবে, মুসলিমরা আদিবাসী মহিলাকে বিয়ে করছে। স্থানীয়ও সরকারও জানে কীভাবে এসব হচ্ছে, কিন্তু কেউ কিছু বলবে না।
কী বলছে বিজেপি
বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, নিশিকান্ত দুবের মন্তব্যের সঙ্গে দ্বিমত নেই। তবে পশ্চিমবঙ্গ নিয়ে আবেগ রয়েছে। তাঁরা পশ্চিমবঙ্গকে নিয়ে কোনও খণ্ড বিখণ্ডে রাজি নন। তবে রাজ্যে অনুপ্রবেশ বন্ধ করার দাবিও তিনি করেছেন।
তৃণমূলের প্রতিক্রিয়া
তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, বিজেপি কিছু করতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারছে না। সেই কারণে সাম্প্রদায়িক কথা বলছে। তাঁর প্রশ্ন এভাবে কি দেশে আরেকটা পাকিস্তান তৈরি হবে? তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করবে বলে জানিয়েছেন তিনি।
সিপিআইএমের প্রতিক্রিয়া
সিপিআইএমের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছেন, নির্বাচনে ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে মোদীই এইসব কথা বিজেপির সাংসদদের দিয়ে তোলাচ্ছেন। এরা দেশকে টুকরো করতে চাইছে বলেও অভিযোগ করেছেন তিনি। টুকরো হলেই ক্ষমতা দখলের পথ পরিষ্কার হবে। তিনি বলেন, লোকসভা স্পিকারের উচিত হয়নি ওই ধরনের মন্তব্য করতে দেওয়া। তিনি বলেন, এর বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সাধারণ মানুষকে লড়াইয়ে নামতে হবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications