রাজ্যে গ্রুপ ডি চাকরির জন্য আবেদন জানাচ্ছেন হাজার হাজার পিএইচডি ডিগ্রিধারী!
গ্রুপ ডি পদের জন্য রাজ্য সরকারের বিজ্ঞাপনে ২৫ লক্ষ আবেদনকারীর আবেদন জমা পড়েছে। এদের মধ্যে স্নাতক, স্নাতকোত্তর, এমনকী পিএইচডি ডিগ্রিধারীও রয়েছেন।
কলকাতা, ৩০ জানুয়ারি : রাজ্য সরকাররে চাকরির বিজ্ঞাপনে আবেদনের সাড়া পেয়ে চমকে গিয়েছে খোদ সরকারি আধিকারিকরাও। সেক্রেটারিয়েটে ৬০০০ গ্রুপ ডি পদের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল। চাকরির জন্য ২৫ লক্ষ আবেদনকারীর আবেদন জমা পড়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এদের মধ্যে হাজার হাজার স্নাতক, স্নাতকোত্তর, এমনকী পিএইচডি ডিগ্রিধারীও রয়েছেন।
সরকারি আধিকারিকদের কথায়, গ্রুপ ডি চাকরির বিজ্ঞাপনে এহেন সাড়া পাওয়া খানিকটা আশ্চর্যেরই বটে।

এই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্কুল সার্টিফিকেট। এবং বয়সের সীমা ৪০ বছর পর্যন্ত। এই চাকরির জন্য বেতন মাসিক ১৬,২০০ টাকা।
রাজ্যে চাকরির আকালই গ্রুপ ডি চাকরির জন্য পিএইচডি ডিগ্রিধারীদের আবেদন দিতে বাধ্য করছে। বিরোধীরা এই প্রশ্ন তুলে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করতে শুরু করেছে। বিরোধীদের দাবি, মমতা সরকার রাজ্যে বেকার যুবকদের চাকরি দেবেন কথা দিয়েছিলেন। কিন্তু সেকথা সরকার রাখেননি। রাজ্যে কাজের সুযোগ তৈরি হয়নি।
এর আগে গ্রুপ ডি কর্মীর চয়ন স্টেট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করত। কিন্তু এরপর দায়িত্ব স্টাফ সিলেকশন কমিশনকে দেওয়া হয়। অনুন্নত পরিকাঠামোর জেরে তারা পরীক্ষার আয়োজনই করতে পারেনি। এর পরেই নতুন নিয়োগ বোর্ড গঠন করা হয়।
উল্লেখ্য, উত্তরপ্রদেশের সরকার সেক্রেটারিয়েটের ৩৬৮ টি পদের জন্য ২৩ লক্ষ মানুষ আবেদন জানিয়েছিল ২০১৫ সালে। সেবারও দেড় লক্ষ আবেদনকারীই স্নাতক ছিলেন এবং প্রায় ২৫ হাজার স্নাতকোত্তর পাস। এছাড়াও পিএইচডি ডিগ্রিধারী ছিলেন প্রায় ২৫০ জন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications