পেট্রোল, ডিজেলের দাম আজ কলকাতা সহ মেট্রো শহরে কত, একনজরে তালিকা
গত কয়েকদিনে জ্বালানির দামে বৃদ্ধি রীতিমতো আতঙ্কিত করে তোলে দেশবাসীকে। ক্রমাগত জ্বালানির দাম আকাশ ছুঁয়েছে বিভিন্ন রাজ্যে। দেশের একাধিক শহরে পেট্রোল, ডিজেলের দাম ভোট পরবর্তী সময় থেকেই কার্যত সেঞ্চুরী ছুঁতে মুখিয়ে রয়েছে। এমন পরিস্থিতিতে দেখা যাক, দেশের বিভিন্ন এলাকার জ্বালানির দাম।

কলকাতায় জ্বালানির দাম
এদিন দেশে অপরিবর্তিত থেকেছে জ্বালানির দাম। আজ পেট্রোল বা ডিজেলের দাম আলাকা করে সেভাবে পরিবর্তিত হতে দেখা যায়নি। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম রয়েছে ৯৭.৬৩ টাকা, ডিজেলের দাম রয়েছে ৯১.১৫ টাকা। রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজির সিলিন্ডার প্রতি ৮৩৫.৫০ টাকা।

দিল্লিতে জ্বালানির দাম
দিল্লিতে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ৮০৯ টাকা। পেট্রোলের দাম ১ লিটারে ৯৭.৭৬ টাকা। ডিজেলের দাম ৮৮.৩০ টাকা। প্রসঙ্গত, জ্বালানির দাম গত মে মাসের ৪ তারিখ থেকে পর পর ২৯ বার বেড়েছে। শুধুমাত্র জুন মাসেই দাম বে়েছে ১৩ বার। রাজস্থান, অন্ধ্রপ্রদেশ , তেলাঙ্গানা সহ একাধিক রাজ্যে জ্বালানির দাম ১০০ টাকার আশপাশে ঘুরতে শুরু করেছে।

বেঙ্গালুরু
বাগিচা শহর বেঙ্গালুরুতেও বেশ দামী জ্বালানি। স্বপ্নসুন্দর শহরে ১৪.২ কেডি সিলিন্ডারের দাম ৮১২ টাকা। পেট্রোল এক লিটারে দাম ১০১.৩ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯৩.৬১ টাকা।

মুম্বই
১০৩.৮৯ টাকা লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে মুম্বইতে। মায়ানগরীতে ডিজেলের লিটার প্রতি দাম ৯৫.৭৯ টাকা। রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজির সিলিন্ডারের হিসাবে ৮০৯ টাকা।

চেন্নাই
চেন্নাইতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৮.৮৮ টাকা। রান্নার গ্যাসের দাম ১৪.২ কেজির হিসাবে ৮২৫ টাকা। ডিজেলের দাম ৯২.৮৯ টাকা।












Click it and Unblock the Notifications