এবার সাঁতরাগাছি, ফের থানা ভাঙচুর, পুলিশ নিগ্রহ

কলকাতা, ২৬ মে : পারিবারিক বিবাদের জেরে হওয়া উত্তেজনার মাঝে ফের একবার নিগৃহীত হল পুলিশ, ভাঙচুর চালানো হল থানায়।

গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছিতে। সেখানে এক পারিবারিক বিবাদের জের গিয়ে পৌঁছয় থানায়। শেষপর্যন্ত থানায় ঢুকে পুলিশকেই নিগ্রহ করা হয়, থানার ব্যাপক ভাঙচুর চালানো হয়।

এবার সাঁতরাগাছি, ফের থানা ভাঙচুর, পুলিশ নিগ্রহ


ঘটনা হল, সুলতানপুর এলাকার বাসিন্দা এক দম্পতির বিবাদের জেরে বরের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। গতকাল অভিযুক্তকে গ্রেফতার করতে যায় সাঁতরাগাছি থানার পুলিশ। অভিযুক্তকে নিয়ে আসার সময় তাঁর মা বাধা দেন।

অভিযোগ ওঠে, সেইসময় পুলিশ তাঁকে ধাক্কা মারে। ঘটনায় আহত মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে গতকাল রাতেই সাঁতরাগাছি থানায় বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানায় ভাঙচুর এবং কর্তব্যরত ডিউটি অফিসারকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে ফের একবার মুখ পুড়ল সরকারের। কারণ যেভাবে রাজ্য়ের একের পর এক জেলায় পুলিশকর্মীরা আক্রান্ত হচ্ছেন তাতে প্রশাসনের মেরুদণ্ডটাই নড়বড়ে হয়ে যাচ্ছে বলে মত প্রকাশ করেছেন সমাজের বিশিষ্টরা।

একইসঙ্গে বিরোধী সিপিএম বা বিজেপি নেতাদের হাতেও নতুন অস্ত্র তুলে দেওয়া হচ্ছে বলেই মনে করছেন রাজনীতিক বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+