বছর শেষের আগেই ফের ভোটের লাইনে দাঁড়াতে হবে রাজ্যবাসীকে! জল্পনা উসকে দিলেন দিলীপ ঘোষ

যেভাবে রাজ্যের মানুষের আশীর্বাদ আর বিশ্বাস বাড়ছে, তাতে তৃণমূল সরকার পড়ে যেতে পারে আগামী ছয় মাসের মধ্যেই।

যেভাবে রাজ্যের মানুষের আশীর্বাদ আর বিশ্বাস বাড়ছে, তাতে তৃণমূল সরকার পড়ে যেতে পারে আগামী ছয় মাসের মধ্যেই। বছর শেষ হওয়ার আগে ফের বিধানসভা ভোটের লাইনে দাঁড়াতে হতে পারে রাজ্যবাসীকে। সূত্রের খবর অনুযায়ী, দুর্গাপুরে বিজেপির বিজয় যাত্রা উৎসবে এমনটাই প্রতিক্রিয়া জানালেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

দলের কর্মসূচিতে দিলীপ ঘোষ

দলের কর্মসূচিতে দিলীপ ঘোষ

বর্ধমান-দুর্গাপুর আসনে বিজেপির জয়ে এদিন দুর্গাপুরের পাঁচমাথার মোড় থেকে বিজয় যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছিল। দলের সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। ভোটের আগে বিজেপির স্লোগান ১৯-এ হাফ আর ২১-এ সাফ-র প্রসঙ্গ আনেন, বলেন এই নির্বাচনে তৃণমূল প্রায় হাফ হয়ে গিয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি দাবি করেন, আরও বেশ কয়েকটি আসন বিজেপির দখলে যেত। কিন্তু মারামারি করে, ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে।

'বছর শেষের আগে হতে পারে ভোট'

'বছর শেষের আগে হতে পারে ভোট'

দিলীপ ঘোষ বলেন, যেভাবে রাজ্যের মানুষের আশীর্বাদ আর বিশ্বাস বাড়ছে, তাতে তৃণমূল সরকার পড়ে যেতে পারে আগামী ছয় মাসের মধ্যেই। বছর শেষের আগেই রাজ্যবাসীকে ফের ভোটের লাইনে দাঁড়াতে হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

'পরের লক্ষ্য কলকাতা পুরসভা'

'পরের লক্ষ্য কলকাতা পুরসভা'

লোকসভা ভোটে জয়ের পর দিলীপ ঘোষ বলেছিলেন, তাঁদের পরবর্তী লক্ষ্য ৫ নম্বর এসএন ব্যানার্জি রোড, কলকাতা পুরসভার সদর দফতর। তার পরেই টার্গেট ২০২১-এর বিধানসভা নির্বাচন। তারা টি-২০ খেলা শুরু করেছেন বলেও জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যে অন্তত পাঁচটি পুরসভায় কাউন্সিলররা দলবদল করায় ক্ষমতার পরিবর্তনের দাবি করেছে বিজেপি। মুকুল রায়ে ছেলে শুভ্রাংশু রায় সহ বেশ কয়েকজন বিধায়কও বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন মুকুল রায় বলেছেন অন্তত ৫০ জন বিধায়ক তাঁকে ফোন করে যোগাযোগ রাখছেন এই মুহুর্তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+