কলকাতায় আংশিক মেঘলা আকাশ, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে। কলকাতায় বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হলেও উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলেছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, আরও ১ দিন কলকাতার আকাশ হালকা মেঘলা থাকতে পারে। তাপমাত্রার খুব একটা বদল পাওয়া যাবে না। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া আবার আরও বেশি সক্রিয় থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে যে, আরও প্রায় ৪ দিন পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং ও কোচবিহার জেলার বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবার বৃষ্টি তুলনামূলকভাবে কম হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে যে, আজ পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় এক থেকে দু'টি জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আপাতত শুকনো আবহাওয়া থাকারই ইঙ্গিত পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications