Partha Chatterjee: ভার্চুয়াল নয়, শশরীরে এজলাসে থাকতে চান তিনি, বিচারককে বললেন পার্থ চট্টোপাধ্যায়

এরপর থেকে এজলাসে শশরীরেই আসবেন পার্থ চট্টোপাধ্যায়। ভার্চুয়াল শুনানিতে তিনি থাকতে চান না। বিচারককে এমনই কথা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আলিপুর আদালতে আজ বৃহস্পতিবার তাকে হাজির করানো হয়েছিল।

বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি। আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানির দিন ছিল।প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে হাজির করাতে চায়নি। কিন্তু সেই কথা শুনতে চাননি পার্থ চট্টোপাধ্যায়। তিনি আদালতে শশরীরে হাজিরা দেবেন। এই জেদ থাকে তার।

Partha Chatterjee

অবশেষে প্রেসিডেন্সি জেল থেকে তাঁকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়। কোর্ট লকআপে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিনও তিনি এজলাসে শশরীরে উপস্থিত হননি। ভার্চুয়ালি কোর্ট লকআপ থেকে তিনি শুনানির সময় হাজির হয়েছিলেন। গত দিনও তিনি আদালত কক্ষে উপস্থিত হতে পারেননি।

পার্থ চট্টোপাধ্যায়ের দুটি পা ফুলে ছিল। সেজন্য তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারেননি। কোর্ট লকআপ রুম থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি হাজিরা দেন। এদিনও সেই একই কাজ করেছেন তিনি। কিন্তু এভাবে তিনি আসতে চান না। শশরীরেই আসতে চান আদালত কক্ষে। এমনই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

বিচারকের কাছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ আবেদন করেছিল, আগামী দিন থেকে প্রাক্তন মন্ত্রীকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানোর। জেল থেকেই পার্থ ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন। বিচারক এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চান। পার্থ চট্টোপাধ্যায় চাইলে ওই আবেদন গ্রহণ করা হবে জেল কর্তৃপক্ষর। নয়তো খারিজ করে দেওয়া হবে।

পার্থ চট্টোপাধ্যায় জানান, তিনি শশরীরেই আদালতে আসতে চাইছেন৷ ভার্চুয়াল মাধ্যমে তিনি উপস্থিত হতে চান না। এরপর বিচারক বলেন, আদালতে এলে কোর্ট লকআপ রুমে থাকলে চলবে না। এরপর দিন আদালত এজলাস কক্ষে থাকতে হবে। শশরীরে আদালতে আসা ভালো বিষয়। একথা নিজেও বলেন বিচারক।

পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, আদালত কক্ষেই পরদিন তিনি উপস্থিত হবেন। তিনিও এখানেই আসতে চান। ভার্চুয়াল মাধ্যমে তিনি যোগ দিতে চান না। এদিন জামিনের আবেদন করা হয়নি। জেল হেফাজতেই থাকবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+