Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'শকুনের মতো মরা খুঁজছে বিজেপি', বাংলাকে অস্থির করার চক্রান্ত চলছে, পাল্টা আক্রমণে পার্থ

'শকুনের মতো মরা খুঁজছে বিজেপি', বাংলাকে অস্থির করার চক্রান্ত চলছে, পাল্টা আক্রমণ পার্থর

বাগনানে বিজেপির অশান্তিকে পরিকল্পিত বলে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন বাংলাকে অস্থির করে তোলার চক্রান্ত করছে বিজেপি শিবির। কোথাও মৃত্যু হলেই তার দায় তৃণমূলের উপর চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

বাগনানে অশান্তি

বাগনানে অশান্তি

বিজেপি কর্মী খুনের প্রতিহাদে ১২ ঘণ্টার বাগনান বনধের ডাক দিয়েছিল বিজেপি। তারই সমর্থনে মিছিল বের করে বিজেপি কর্মীরা। পুলিস পথ আটকালে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। নেতৃত্বে ছিলেন সৌমিত্র খাঁ। মিছিল আটকানোর প্রতিবাদে বাগনান থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

তালিবানি শাসন চলছে রাজ্যে

তালিবানি শাসন চলছে রাজ্যে

রাজ্যে তালিবানি শাসন চলছে বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তিনি অভিযোগ করেছেন রাজ্যে একাধিক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। তাঁদের চক্রান্ত করে হত্যা করা হচ্ছে। আর প্রতিবাদ করলেই পুলিস অত্যাচার চালাচ্ছে। দোষীরা শাস্তি না পেলে হাওড়া জ্বলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র খাঁ।

মরা খুঁজছে বিজেপি

মরা খুঁজছে বিজেপি

হাওড়ায় বিজেপির অশান্তি নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন বিজেপি এখন বাংলাকে অস্থির করার চক্রান্ত করছে। সেকারণে শকুনের মতো মরা খুঁজছে বিজেপি। মশা মরলেই দোষ দেওয়া হচ্ছে তৃণমূলের নামে। অরাজকতা তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপি এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব।

তৃণমূলের মিছিল

তৃণমূলের মিছিল

এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা মিছিল করা হয়েছে বাগনানে। এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে হাওড়ায়। এখনও বাগনানে উত্তেজনা রয়েছে। পুলিস এলাকায় টহল দিচ্ছে বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+