মাধ্যমিকে অশান্তি ছড়াতেই ইচ্ছা করে প্রশ্ন ফাঁস, চাঞ্চল্যকর অভিযোগ পার্থ চট্টোপাধ্যায়ের
মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এদিকে আগের বছরের ফ্রম ধরে রেখে এবছরের মাধ্যমিকেও দুটি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে যা নিয়ে বিতর্ক তুঙ্গে।
মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এদিকে আগের বছরের ফ্রম ধরে রেখে এবছরের মাধ্যমিকেও দুটি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এই নিয়েই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে বেফাঁস মন্তব্য করে বসেন তিনি। যাতে বিতর্ক বাড়ে আরও কয়েক গুণ। সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, 'তিনি বলেছেন, যদি কেউ আধঘণ্টার মধ্যে বেরিয়ে হোয়াটসঅ্যাপ করে দেয়, তাহলে তুমি-আমি কী করব?'

কড়া নজরদারিতেও মাধ্যমিকে পর পর প্রশ্ন ফাঁস
কড়া নজরদারির মধ্যেও মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ পিছু ছাড়েনি প্রথম ও তৃতীয় দিন। পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রথমভাষা বাংলার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়। এরপর ভুগোলের প্রশ্নও টিকটকে ফাঁস হয় বৃহস্পতিবার। এরই মাঝে বুধবার দ্বিতীয় দিনও ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। যদিও পরে দেখা যায়, আসলের সঙ্গে মিলছে না ওই প্রশ্নপত্র।

মাধ্যমিকে প্রশ্ন ফাঁস নিয়ে উদাসীন পার্থ চট্টোপাধ্যায়
তবে প্রশ্ন ফাঁস নিয়ে সংবাদ মাধ্যমের সামনে উদাসীনতা প্রকাশ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, খবর করার জন্য এসব করা হচ্ছে। তিনি এও বলেন, বিষয়টি নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। এরপরেই তিনি বলেন, কেউ যদি আধঘণ্টার মধ্যে বেরিয়ে হোয়াটসঅ্যাপ করে দেয়, তাহলে তুমি আমি কী করব, প্রশ্ন করেন তিনি। যদিও অভিযুক্তদের শাস্তির আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

'মাধ্যমিক চলাকালীন অশান্তি তৈরির চেষ্টা'
এই বিষয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ফের তাঁকে প্রশ্ন করা হলে তিনি এবার দাবি করেন যে পরীক্ষা চলাকালীন অশান্তি ছড়াতে ইচ্ছা করে প্রশ্ন ফাঁস করা হচ্ছে। এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'মাধ্যমিক চলাকালীন অশান্তি তৈরির চেষ্টা চলছে। গত দুদিনে কোথাও কোথাও দেখা গিয়েছে, প্রশ্নপত্রকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। সবটাই উদ্দেশ্যপ্রণোদিত।'

'কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে'
পাশাপাশি এদিন তিনি জানান, যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। 'এখনও পর্যন্ত মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি আইনের বিধি মেনে শাস্তি দেওয়া হবে। ভুয়ো রোল নম্বর নিয়ে পরীক্ষায় বসছে, এমন ছাত্রদেরও ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।'
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications