হাইকোর্টেও জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়, প্রায় দুই বছর জেল বন্দি
কলকাতা হাইকোর্টেও জামিনের আবেদন খারিজ হয়ে গেল। পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন না। জেলেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তারপর একাধিক তথ্য, সূত্র সামনে আসে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫১ কোটি টাকা নগদ উদ্ধার হয়। তিনিও জেল হেফাজতে৷

একাধিক বার এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন জানিয়েছিলেন। শরীর ভেঙে পড়ছে। একাধিক শারীরিক সমস্যা আসছে। সেই কথা বলা হয়। পার্থ চট্টোপাধ্যায় কলকাতা ছেড়ে কোথাও যাবেন না। বাড়ির মধ্যেই তিনি কেবল থাকবেন। সেই কথাও আবেদন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় হয়ে গেলেও জামিন পাওয়া যায়নি আদালত থেকে।
গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে জামিনের আবেদন জানানো হয়েছিল। সেই দিন শুনানিতে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে?
ইডি সেদিনও বরাবরের মতো জামিনের আবেদনের বিরোধিতা করে। তদন্ত সঠিক পথে চলছে। সেই কারণে এখনও পার্থ চট্টোপাধ্যায়কে জেলে রাখা উচিত। ইডির তরফে এই দাবি করা হয়।
অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে টাকা পাওয়া গিয়েছে। সেই টাকা পার্থ চট্টোপাধ্যায়ের নয়৷ সেইসব তাঁর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই কথা ফের আদালতে দাবি করা হয়েছিল। ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল।
ইডি হেফাজতের পর জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইও সেই মামলার তদন্ত শুরু করেছিল। সেখানেও একাধিক বার সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়েছিলেন পার্থ। কিন্তু জামিন মেলেনি।
দীর্ঘ প্রায় দুই বছর জেলেই কাটাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। আজ মঙ্গলবার ওই মামলার রায় দেওয়া হল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন জামিন পাওয়া যাবে না।
আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে কটাক্ষ করেছিলেন বর্ধমানের সভা থেকে। ৫১ কোটি টাকা যার ঘর থেকে পাওয়া গিয়েছে, তাকে জেলে রাখা উচিত কি? প্রশ্ন করেছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications