আবার ছেলেধরা আতঙ্ক! আটক উত্তরপ্রদেশের যুবক, সীমান্ত গ্রামে শুরু তীব্র উত্তেজনা

জলপাইগুড়িতে আবারও ছেলেধরা গুজব ঘিরে ছড়াল চাঞ্চল্য। গতকাল রাতে জলপাইগুড়ি সদর ব্লকের সীমান্তবর্তী গরালবাড়ি গ্রামপঞ্চায়েতের চৌধুরীপাড়া এলাকায় একজন অপরিচিত হিন্দিভাষী যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। তারপরেই তাঁকে ডেকেছে সন্দেহ করেন স্থানীয়রা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পরে স্থানীয়রাই ওই যুবককে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, উত্তরপ্রদেশের গোরখপুরে ওই যুবকের বাড়ি। খবর পাওয়ার পর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে তাড়াতাড়ি পৌঁছে যায়। ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে যে, ওই যুবকের পরিচয় এবং উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত কয়েক বছরে মধ্যে জলপাইগুড়ি জেলায় মাঝেমধ্যেই ছেলেধরার গুজবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কিছু বছর আগে ডুয়ার্স এলাকায় এরকম গুজবের কারণে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছিল। এছাড়াও আরও একাধিক জায়গায় গণপিটুনির ঘটনাও সামনে এসেছে।

পুলিশ বারবার এরকম কোনও গুজবে কান না দেওয়ার আবেদন জানালেও এরকম ধরনের ঘটনা থামছে না বলেই অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+