Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দুর গতিবিধি নিয়ন্ত্রণ, পুলিশের বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের প্রচারপর্ব আজই শেষ হয়েছে। শনিবার ভোটগ্রহণ। এরই মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে শুভেন্দু অধিকারীকে পাঠানো হলো বিজ্ঞপ্তি।

যা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর। এই বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ভোটের দিন রাজ্যের বিরোধী দলনেতার গতিবিধি নিয়ন্ত্রণ করছে জেলা পুলিশ।

শুভেন্দু অধিকারী

রাজ্য নির্বাচন কমিশনের তরফে গত ৪ জুলাই বিভিন্ন জেলার পঞ্চায়েত নির্বাচনী আধিকারিক ও জেলাশাসকদের কাছে নোটিশ পাঠানো হয়। যাতে উল্লেখ রয়েছে, নির্বাচনের প্রার্থীরা ছাড়া কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব কোনও নির্বাচনী ক্ষেত্রেই অবাধে ঘোরাফেরা করতে পারবেন না। ভোট দিয়েই তাঁদের বুথ চত্ত্বর ছাড়তে হবে।

যাঁরা জেড প্লাস নিরাপত্তা পান তাঁরা বাদে আর কেউ নিরাপত্তারক্ষীদের নিয়ে বুথের ভিতর প্রবেশ করতে পারবেন না। রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা পান এমন সমস্ত রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেই এই নির্দেশিকা প্রযোজ্য হবে। নির্বাচনী প্রচার শেষের পর থেকে ভোটগ্রহণ পর্ব না মেটা অবধি কোনও রাজনীতিবিদ অবাধে ঘোরাফেরা করতে পারবেন না।

পুলিশের বিজ্ঞপ্তি শুভেন্দুকে

এই নির্দেশিকা এসে পৌঁছতেই শুভেন্দু অধিকারীর কাছে কাঁথি থানার তরফে নোটিশ পাঠানো হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা কাঁথির বাসিন্দা। কিন্তু নন্দীগ্রামের ভোটার। তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের নন্দনায়কবাড়ে, যার পার্ট নম্বর ৭৬। শুভেন্দু যখন ভোট দিতে যাবেন তখন তাঁর সঙ্গে কোনও নিরাপত্তারক্ষীকে নিয়ে যাওয়া যাবে না বলেও নির্দেশিকায় উল্লেখ।

শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক। আজ তিনি প্রচারের শেষ দিনে বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে গিয়েছেন। তবে ভোটগ্রহণ পর্ব না মেটা অবধি আর তিনি বিধানসভা ক্ষেত্রেও যেতে পারবেন না বলে পুলিশের তরফে বলা হয়েছে। উল্লেখ্য, নির্বাচনী প্রচারে শুভেন্দু বলেছিলেন, তিনি ভোট দিয়ে এলাকায় থাকার কথা জানিয়েছিলেন।

এই আবহে কাঁথি থানার ইনস্পেক্টর ইনচার্জ অমলেন্দু বিশ্বাস যে নির্দেশিকা পাঠিয়েছেন তা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ভোটের দিন বুথ এলাকার বাইরে কোথাও যেতে পারবেন না শুভেন্দু। এই অবস্থায় বিরোধী দলনেতা কী পদক্ষেপ করেন সেটাই দেখার।

শুভেন্দু অধিকারীর খাসতালুকে বিজেপি সব বুথে প্রার্থী দিতে পারেনি নন্দীগ্রামে। তাতেও নন্দীগ্রাম তৃণমূলমুক্ত হবে বলেই দাবি করেছেন শুভেন্দু। আজ প্রচারের শেষ দিনে কুণাল ঘোষের উপস্থিতিতে তৃণমূলের সভা থেকে শুভেন্দুকে চোর চোর স্লোগান দেওয়া হয়। যা শুনে বিরক্ত শুভেন্দু সাময়িক উত্তেজিতও হয়ে পড়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+