Panchayat Election 2023: মিড ডে মিলের টাকায় ভোটের ভাতা! রাজ্যের রিপোর্ট তলব কেন্দ্রের, আসবে কেন্দ্রীয় টিম?

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের অস্বস্তিতে রাজ্য সরকার। মিড ডে মিলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ভোটকর্মীদের ভাতা দেওয়ার অভিযোগ পশ্চিম বর্ধমানে। অবিলম্বে রাজ্য সরকারের রিপোর্ট তলব করল কেন্দ্র।

আজ বাঁকুড়ায় নিজের সাংসদ কার্যালয়ে এ বিষয়ে সরব হন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকার। শিশুদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

সুভাষ সরকার

সুভাষ সরকার নথি দেখিয়ে বলেন, পশ্চিম বর্ধমানে মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্পে বরাদ্দকৃত টাকা খরচ করা হয়েছে ভোটকর্মীদের ভাতা প্রদানে। ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। যেটা হয়েছে তা অন্যায়। রাজ্য সরকারের টাকা না থাকলে অন্য ব্যবস্থা করতে পারে। কিন্তু মিড ডে মিলের টাকা কেন?

পশ্চিম বর্ধমানের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি প্রশাসনের তরফে তা ধাপাচাপা দিতে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলেও দাবি সুভাষ সরকারের। তিনি বলেন, তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি মিড ডে মিলের নামে খোলা হলেও এখন তা মিসলেনিয়াস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা কি হতে পারে?

পিএম পোষণের টাকায় ভোটকর্মীদের ভাতা

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কথায়, মিড ডে মিলের সঙ্গে জড়িয়ে শিশুদের বিষয়। মিড ডে মিলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কেন্দ্রের টাকা আসে। সেই টাকা ইচ্ছামতো ব্যবহার করা যায় না। রাজ্য সরকারের আধিকারিকরা মিলে যে বিজ্ঞপ্তি জারি করেছেন তাতেও প্রশ্ন থাকে, কাদের অনুমতি নিয়ে মিড মে মিল অ্যাকাউন্ড মিসলেনিয়াস হয়ে গেল।

বিষয়টি শুধু একটি জেলাতেই সীমাবদ্ধ কিনা তা নিয়ে সংশয়ে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের জবাব আসার পরও জেলায় জেলায় এমন ঘটনা আরও ঘটনা ঘটেছে তা দেখতে কেন্দ্রীয় দল আসতে পারে বলেও জানিয়ে রেখেছেন সুভাষ সরকার। তিনি বলেন, একটি জেলার ঘটনা সামনে এসেছে। অন্য জেলাগুলিতেও এমনটা হয়েছে কিনা তা দেখা হচ্ছে।

মিড ডে মিলের ফান্ড ভোটকর্মীদের জন্য ব্যবহারকে ধিক্কার জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষ ফেসবুকে লেখেন, ভোটকর্মীদের ভাতা দিতেও মিড-ডে-মিলের ফান্ড ব্যবহার করা হচ্ছে। শিশুদের মুখের পুষ্টিকর খাবারের টাকা মেরে যাঁরা ভোটকর্মীদের ভাতা প্রদান করেন তাঁদের জন্য একরাশ ধিক্কার!

পিএম পোষণের টাকায় ভোটকর্মীদের ভাতা

ভাস্কর আরও লিখেছেন, দরকার হলে আমি বিনা টাকাতেই কাজ করতে রাজি। কিন্তু আমার ছাত্র-ছাত্রীদের পুষ্টির টাকায় আমার পারিশ্রমিক দেওয়া হোক এটা চাই না‌। এটা একটা বড় দুর্নীতি বলেই মনে করি। পাশাপাশি কোনও বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা না থাকলে শুধু প্রিসাইডিং অফিসার নন, সকলকেই প্রতিবাদের ডাক দিয়েছেন ভাস্কর।

আদালতের নির্দেশ রয়েছে বুথে সশস্ত্র বাহিনী রাখার। সে সম্পর্কে নিশ্চয়তা না পেলে প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। একইসঙ্গে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে PRO(BDO),DEO(DM),I.G(HR/Log), Border Security Force, নির্বাচন কমিশন,রাজ্যপাল ও সংগ্ৰামী যৌথ মঞ্চকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+