Panchayat Election 2023: কেষ্ট-ভূমে যাচ্ছেন না মমতা! মুখ্যমন্ত্রীর ভরসা ভার্চুয়াল প্রচার
মধ্যের মাত্র কয়েকটা দিন। শনিবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) হতে চলেছে ৮ জুলাই। তুঙ্গে প্রচার। সেই পরিস্থিতিতে পায়ে চোট পাওয়ার ছয়দিন পরে এদিন ফের প্রচারে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে এদিন তিনি ভার্চুয়ালি ভাষণ দিতে পারেন। বীরভূমের সভার জন্য বক্তৃতা করতে পারেন মুখ্যমন্ত্রী।
এদিন বীরভূমের বিভিন্ন অংশের মতো দুবরাজপুরের খয়রাশোলে তৃণমূলের সভা রয়েছে। সেই সভায় ভার্চুয়ালি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। সেই মতো বীরভূম জেলা তৃণমূলকে নির্দেশ পাঠানো হয়েছে। জেলার শীর্ষ নেতৃত্বকেও সেখানে হাজির থাকবেত নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে এইস সপ্তাহের প্রচার সূচি (Panchayat Election 2023) করার সময়তেই খয়রাশোলের সভার জন্য মুখ্যমন্ত্রী নাম রাখা হয়েছিল। সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়। তবে পায়ে আঘাতের কারণে মুখ্যমন্ত্রী সেখানে সশরীরে হাজির থাকতে পারছেন না। ভার্চুয়ালি সেখানে হাজির থেকে ভাষণ দেবেন।
গত প্রায় সাড়ে দশমাসের বেশি সময় ধরে অনুব্রত মণ্ডল হেফাজতে রয়েছেন। গতবার তাঁর আশপাশে ঘোরাফেরা করা অনেক নেতাকে দেখা যাচ্ছে না দলের সভায়। এর পিছনে একদিনে যেমন সিবিআই-ইডির ভয় অন্যদিকে দলের টিকিট না পাওয়াকেও দায়ী করছে দলের একাংশ।

গত বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১ টি আসনের মধ্যে এই দুবরাজপুরে হেরেছিল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের জন্য (Panchayat Election 2023) সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সভা করার পরিকল্পনা নিয়েছিল তৃণমূল। জেলার বাকি অংশে প্রচার সেরেছেন বা সারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অনুব্রত মণ্ডল সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পরে বীরভূমে সভা করে দলের সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রচারেও যেতে চেয়েছিলেন। তিন্তু গত মঙ্গলবার ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েন। পরে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পায়ে ও কোমরে চোট পান।

কলকাতায় ফেরার পর থেকে চিকিৎসকদের নির্দেশ মেনে আপাতত বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই প্রশাসনিক কাজ করছেন।












Click it and Unblock the Notifications