Panchayat Election 2023: ধর্ম-অধর্মের জ্ঞান হারিয়েছেন মমতা! দক্ষিণেশ্বর-তারকেশ্বর মন্তব্যকে কটাক্ষ শুভেন্দুর

কোন ব্যক্তি যখন নিজেকেই সবচেয়ে উচ্চস্থানে বসিয়ে দেন, তখন ধর্ম অধর্মের জ্ঞান হারিয়ে ফেলেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ( Panchayat Election 2023) এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত ভার্চুয়াল ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে নানা কথা বলেন।

মুখ্যমন্ত্রী বলেছিলেন, রামমন্দির করেছেন, করেছেন। তাতে তাঁর (মমতা) আপত্তির কিছু নেই। এরপরেই কটাক্ষ করে বলেছিলেন, ভোট এলেই রামের কথা মনে পড়ে। তারপর তিনি বলেন, তাঁরাও (তৃণমূল সরকার) অনেক করেছেন। দক্ষিণেশ্বর, তারকেশ্বর।

suvendu adhikari

এদিন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে তীব্র নিশানা করেন। তিনি বলেন, হিন্দুধর্মের পীঠস্থান নিয়ে এমন বিভ্রান্তিকর ও সর্বৈব মিথ্যা বচন কেউ উচ্চারিত করতে পারে তা অকল্পনীয়। হিন্দু ধর্মাবলম্বী সবাই অবগত রইলেও কিছু অন্ধ তোলামূলি যাদের কাছে ওদের রানিমার কথাই সর্বশ্রেষ্ঠ সত্য, তাদের উদ্দেশে ইতিহাস তুলে ধরেন তিনি।

বিরোধী দলনেতা সেখানে লিখেছেন, ১৬৮ বছর আগে ১৮৫৫ সালের মে মাসের ৩১ তারিখ দক্ষিণেশ্বর কালীমন্দির প্রতিষ্ঠা করেন লোকমাতা রানি রাসমণি দেবী। রানী রাসমণি দেবী, অন্নপূর্ণা পুজোর জন্য কাশীযাত্রার আয়োজন করছিলেন, এমন সময় জনশ্রুতি অনুসারে, রওনা হওয়ার আগের রাতে উনি মায়ের স্বপ্নাদেশ পান।

মা ওনাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গাতীরেই একটি সুন্দর মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতে। এই স্বপ্নাদেশের পর, রানি রাসমণি দেবী গঙ্গাতীরে জমি ক্রয় করেন এবং মন্দির নির্মাণ শুরু করেন। এই মন্দিরের ইতিহাসের সঙ্গে সাধক রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী এবং বিশ্ব বরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ সম্পৃক্ত হয়ে রয়েছেন, বলেছেন তিনি।

suvendu adhikari

তারপরে শুভেন্দু অধিকারী লিখেছেন ( Panchayat Election 2023) , তারকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেন এক অবাঙালি। পরম শিবভক্ত শ্রী বিষ্ণুদাস উত্তরপ্রদেশ থেকে হুগলিতে এসে বসবাস শুরু করেন। তারকেশ্বরের শিবলিঙ্গ কেউ স্থাপন করেননি, তাই তারকেশ্বরের শিবলিঙ্গকে বলা হয় 'স্বয়ম্ভূ লিঙ্গ'।

বিষ্ণুদাসের ভাই জঙ্গলে একটি কালো পাথর দেখতে পান। গরুরা প্রতিদিন এসে ওই খণ্ডের উপর দুধ দান করে যায় ৷ সেকথা উনি বিষ্ণুদাসকে জানান। পরে বিষ্ণুদাস স্বপ্নাদেশে ওই পাথরটিকে শিবজ্ঞানে পুজো করার নির্দেশ পান, তাই এর পরে ছোট একটি মন্দির গড়ে পাথরটিকে পুজো করতে শুরু করেন তিনি।

তৈরি হয় মন্দির। মহাদেবের তারকেশ্বর রূপের নামে নামকরণ হয় মন্দিরটির। বহুবার পুনর্নির্মাণ হয়েছে এই মন্দিরের। শুভেন্দু অধিকারী লিখেছেন ( Panchayat Election 2023), ১৭২৯ সালে মল্লরাজারা মন্দিরটির সংস্কার করেন। বর্তমানে যে মন্দিরটি দেখা যায় তা মল্লরাজাদেরই তৈরি। স্বপ্নাদিষ্ট হয়ে মল্লরাজ ভারামল্ল মন্দির পুনর্নির্মাণ করেন ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+