Bengal Panchayat Election 2023: স্ট্রং রুম ভাঙা তো কোথাও বিডিও'র বিরুদ্ধে ব্যালট বদলের অভিযোগ

West Bengal Panchayat Election 2023: রাত পোহালেও ভোট গণনা! কার হাতে থাকবে গ্রাম বাংলা তা স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তার আগে বিভিন্ন জায়গায় স্ট্রং রুম ভাঙার চেষ্টার অভিযোগ।

এমনকি কোথাও খোদ বিডিওয়ের বিরুদ্ধে রাতের অন্ধকারে ব্যালট বদলের অভিযোগ বিরোধীদের। আর তা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি।

বিডিওর বিরুদ্ধে ব্যালট বদলের অভিযোগ

  • বিডিও'র বিরুদ্ধে ব্যালট বদলের অভিযোগ

জানা যাচ্ছে, এমএন অ্যাকাডেমি স্কুল থেকে বেশ কিছু ব্যালট বাক্স নিয়ে আসা হচ্ছিল লালগোলার বিডিও অফিসে। আর তা রাতের অন্ধকারে নিয়ে আসা হচ্ছিল বলে অভিযোগ। আর সেই গাড়ি রাস্তায় দেখার পরেই সেটিকে আটকানো হয়। ঘটনাস্থলে পৌঁছন বাম-কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।

তাদের অভিযোগ রাতের অন্ধকারে ব্যালট বদলের চেষ্টা হচ্ছিল। বেশ কিছু ব্যালট বাক্সতে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর করা ছিল বলেও অভিযোগ বামেদের। আর তা জানতে পেরে কর্মীরাই সেই গাড়ি আটকে দেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পরেই বিডিওকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। যদিও প্রশাসন সূত্রে দাবি, নিয়ে যাওয়া ব্যালটগুলি ব্যবহার করা হয়নি।

  • রাতের অন্ধকারে স্ট্রং রুমের দেওয়াল ভাঙা!

অন্যদিকে রাতের অন্ধকারে স্ট্রং রুমের দেওয়াল ভাঙার অভিযোগ। আর সেই ঘটনা ঘিরে একেবারে উত্তাল ডোমজুড়। ডোমজুড়ে আজাদ হিন্দ কলেজে স্ট্রং রুম করা হয়েছে। আর সেই কলেজের পিছনের একটি দেওয়াল ভেঙে ফেলার অভিযোগ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় ডোমজুড় থানার বিশাল পুলিশবাহিনী। যান র‍্যাফের সদস্যরাও।

এমনকি ডোমজুড়ের বিডিও সরজমিনে গিয়ে পরিস্থিতি দেখেন। কীভাবে স্ট্রং রুমের দেওয়াল ভাঙা হল তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, স্ট্রং রুম থেকে ব্যালট বক্স লুঠের উদ্দেশেই পাঁচিল ভাঙা হয়েছে। এমনকি তৃণমূল হারবে জেনে এই কাজ করা হয়েছে বলেও অভিযোগ।

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন 2023

যদিও বিডিও'র দাবি, কর্মীদের যাতায়াতের জন্যে এই কাজ করা হয়েছে। তবে এই ঘটনার পরেই একযোগে চলে বিরোধীদের পথ অবরোধ।

  • তৃণমূলের বিরুদ্ধে ব্যালট বদলের অভিযোগ

একই ঘটনার অভিযোগ এগরাতেও। সেখানেও স্ট্রং রুম পাহারাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড এগরায়। রাতের অন্ধকারে ব্যালট বাক্সে কারচুপির অভিযোগ। এগরা দু'নম্বর ব্লকের বালিঘাই হাইস্কুলে স্ট্রং রুম করা হয়েছে। আর সেখানে রাতের অন্ধকারে তৃণমূল নেতা-করমীরা অবাধে যাতায়াত করেছে বলে অভিযোগ।

কিন্তু বাকি কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিজেপির। আর এরপরেও বিক্ষোভে উত্তাল হয় এলাকা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, স্ট্রং রুমের মধ্যে তৃণমূল ঢুকে ব্যালট বাক্সে কারচুপি করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+