কোনও ইভটিজিং'য়ের ঘটনা ঘটেনি, পানাগড় কাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের! কোথায় আইন? প্রশ্ন তুললেন মৃত তরুণীর মা
Panagarh Case Update: কোনও ইভটিজিং'য়ের ঘটনা ঘটেনি। দুটি গাড়ির মধ্যে রেষারেষি এবং ওভারটেক করতে গিয়েই ঝামেলার সূত্রপাত। প্রাথমিক তদন্তের পর চাঞ্চল্যকর দাবি পুলিশের। এমনকী এই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ আছে বলেও দাবি। শুধু তাই নয়, পুলিশের কাছে কটুক্তি করা হয়েছে এমন কোনও অভিযোগ দেওয়া হয়নি বলেও দাবি। আর এহেন দাবি ঘিরেই শুরু হয়েছে তরজা। অন্যদিকে ঘটনার পরেই বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন মৃত যুবতীর মা। একই সঙ্গে অন্য রাজ্যের সঙ্গে বাংলার পরিস্থিতির কথাও তুলে ধরেন।
মেয়ে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনার পর থেকেই শোকে বিহ্বল মা তনুশ্রী চট্টোপাধ্যায়। ঘটনার পরেই হুগলির চুঁচুড়া থেকে ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বলেন, পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা ঘটছে। কেউ কি বিচার পাচ্ছে? কেউ কিছু করতে পারছে না। এমনকী পুলিশের গাফিলতি নিয়েও প্রশ্ন তোলেন তনুশ্রী চট্টোপাধ্যায়।

তাঁর কথায়, পুলিশের কোন নজরদারি ছিল না। সেই জন্য এই ধরনের ঘটনা ঘটলো। এমনকী দীর্ঘ সময় কেটে গেলেও কাউকে পুলিশ গ্রেফতার করতে না পারায় আক্ষেপ ধরা পড়ে। পাশাপাশি এদিন অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার পরিস্থিতির কথাও তুলে ধরেন।
জানান, বিহার,উড়িষ্যা,ঝাড়খন্ড মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে যেত আমার মেয়ে। সেই রাজ্যে কোনদিন মেয়েকে কোনও সমস্যার মুখে পড়তে হয়নি। আমাদের রাজ্যেই নিরাপত্তার অভাবে আমার মেয়ের মৃত্যু হল। মেয়ের কারও সঙ্গে কোন শত্রুতা ছিল না। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তনুশ্রী চট্টোপাধ্যায়।
যদিও পুলিশের সঙ্গে এই ঘটনা সম্পূর্ণ ভাবেই রেষারেষি থেকে ঘটেছে। কোনও ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি বলেও দাবি। পুলিশের কথায়, ইচ্ছাকৃত ভাবে কুতসা করা হচ্ছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, রবিবার রাতে পানাগড় জাতীয় সড়কের উপর ভয়াবহ ঘটনা ঘটে।
এক তরুণী রবিবার গভীর রাতে একটি ছোট গাড়িতে করে চালক-সহ ৫ জন চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হঠাত করেই তাঁদের একটি গাড়ি পিছন থেকে এসে ধাক্কা মারে। এর প্রতিবাদ করলে মহিলাকে কু-ইঙ্গিত করা থেকে শুরু করে অশ্লীল ভাষায় আক্রমণ করে। শুধু তাই নয়, ২০ কিমি পর্যন্ত গাড়ি ধাওয়া করা হয় বলেও অভিযোগ। শেষমেশ নিয়ন্ত্রণ হারিয়ে তরুনীর গাড়ি উলটে যায় এবং মর্মান্তিক মৃত্যু হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications