Panagarh Case: 'মহিলার গাড়িই ধাওয়া করছে...', সেদিন রাতে কী ঘটল? সিসিটিভি'র ফুটেজ প্রকাশ্য এনে চাঞ্চল্যকর দাবি

Panagarh Case Update: কোনও ইভটিজিং'য়ের ঘটনা ঘটেনি। এমনটাই দাবি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার চৌধুরীর। এমনকী এই বিষয়ে যে দাবি করা হচ্ছে তা কুতসা করতেই করা হচ্ছে বলেও দাবি। পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মহিলার মৃত্যুতে ইভটিজিংয়ের তত্ত্ব সামনে আসছে। এমনকী মৃর মহিলার গাড়ির চালক এবং সঙ্গে থাকা কর্মীরাও এই বিষয়ে জানিয়েছেন।

যদিও সোমবার সন্ধ্যায় কাঁকসা থানায় সাংবাদিক সম্মেলন করে মহিলাকে ইভটিজিং করার বিষয়ে (Panagarh Case Update) অস্বীকার করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার চৌধুরী। তিনি জানিয়েছেন, বুদবুদের আগে একটি পেট্রোল পাম্পে ওই মহিলার গাড়ি তেল ভরে তারা গয়ার উদ্যেশ্যে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে এগোতে থাকে।

Panagarh Case Update

কিন্তু পানাগড় ঢোকার মুখে অভিযুক্ত যুবকদের সাদা গাড়িটি আগে ঢোকে। সেখানেই ধাক্কাধাক্কি হয় বলে দাবি। এরপরেই অভিযুক্তদের পিছনে মহিলার গাড়ি ধাওয়া করে বলে দাবি পুলিশের। দুর্ঘটনাস্থলের কয়েক মিটার দূরের সিসিটিভি ফুটেজে দেখিয়ে পুলিশ আধিকারিকরা দাবি করেন, মহিলার গাড়িই ধাওয়া করে পানাগড়ের যুবকদের গাড়িকে।

আর সেটাই স্পষ্ট দেখা যাচ্ছে। তবে পারাজ থেকে পানাগড় পর্যন্ত মাঝে কি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ঘাতক গাড়িতে কতজন ছিল তাদের পরিচয় পেয়ে তাদের খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার চৌধুরী।

তবে এহেন সাংবাদিক বৈঠকের পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে মৃতার দেহ আজ ময়নাতদন্তের পর মৃতার মা ও তাদের পরিবার দেহ নিয়ে চন্দন নগর যাওয়ার পথে বর্ধমান থেকে ফের ঘুরে কাঁকসা থানায় দেহ নিয়ে এসে বিক্ষোভ দেখায়। মৃতার মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের অভিযোগ, তার মেয়ের মৃত্যু ঘটেছে।

তার সঙ্গে গাড়িতে যারা ছিলো তারা আহত হল। কিন্তু সকাল থেকে তাঁদেরকেই আটকে রাখা হয় বলে দাবি, অন্যদিকে অপরাধীদের এখনও আটক করা হলো না কেনো বলে দাবি তুলে দেহ থানায় রেখে বিক্ষোভ চলে। দীর্ঘক্ষণ এই বিক্ষোভের পর শেষমেশ পুলিশের আশ্বাসেই তোলা হয় বিক্ষোভ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+