Panagarh Case: পানাগড়কাণ্ডে তদন্তে CID, নারী নিরাপত্তা নিয়ে সরব বিজেপি; ‘কটূক্তির ঘটনাই নয়,’ দাবি তৃণমূলের

Panagarh Case: ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পানাগড়ে জাতীয় সড়কে (National Highway) দুষ্কৃতী তাণ্ডব ও তরুণীর মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এখনও শূন্য। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। নারী নিরাপত্তা নিয়ে শাসকদলকে তুলোধনা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির (BJP)। ঘটনা অতিরঞ্জিত করা হচ্ছে বলে পাল্টা দাবি তৃণমূলের (TMC)।

পশ্চিম বর্ধমানের পানাগড়ে রাত সাড়ে বারোটায় ১৯ নম্বর জাতীয় সড়কে টানা ২০ কিলোমিটার রাস্তা তরুণীর গাড়ি ধাওয়া। এমনকী গাড়িতে ধাক্কা, বারবার কটূক্তি দুষ্কৃতীদের। দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল চন্দননগরের ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। সাদা রঙের ক্রেটা এসইউভি গাড়ি থেকে জনা পাঁচেক যুবক বছর সাতাশের ওই তরুণীকে উত্যক্ত করছিল বলে অভিযোগ।

bjp

পানাগড়ের ওই মর্মান্তিক ঘটনা নিয়ে সোমবার সন্ধেয় বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder) এক্স হ্যান্ডেলে লেখেন, "প্রতিদিনই মহিলাদের বিরুদ্ধে ভয়ানক অপরাধের ঘটনা ঘটে চলেছে।" অথচ মমতা বন্দ্যোপাধ্যায় নীরব রয়েছেন বলে অভিযোগ সুকান্তর। বিচার দেওয়ার বদলে সরকার অপরাধীদেরই বাঁচাচ্ছে বলে কটাক্ষ বিজেপি নেতার।

সুকান্ত আরও লেখেন, "হাসপাতাল হোক বা হাইওয়ে, মমতা ব্যানার্জির শাসনকালে বাংলার প্রত্যেক কোণায় নারীরা অসুরক্ষিত। হাইওয়েতে হেনস্থার শিকার ও দুষ্কৃতীদের ধাওয়া খেয়ে মর্মান্তিক মৃত্যু হল মহিলার। নারীদের জন্য নরক হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ। মা মাটি মানুষকে রক্ষা করার কথা বলেছিলেন মমতা। অথচ তারই জমানায় নারীরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন। তৃণমূলের জঙ্গলরাজ যথেষ্ট হয়েছে।"

সুকান্তর কটাক্ষের কয়েক ঘণ্টা পরেই পাল্টা তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপি ঘটনার অন্য দৃষ্টিভঙ্গি দিতে চাইছে বলে দাবি কুণালের। ভিডিয়ো বার্তায় তিনি বলেন,"বিষয়টা গুরুতর। আগে শোনা যাচ্ছিল, গাড়ি থেকে কটূক্তি করা হয়েছে, মহিলা পালিয়ে যাচ্ছিলেন, কটূক্তি যারা করেছে তাদের জন্য তরুণীর মৃত্যু হয়েছে। কিন্তু পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করেছে। এটা সম্পূর্ণ ওভারটেকিং কেস।"

কুণালের দাবি, "রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা। এখানে কোনও ইভটিজিং বা নারী নির্যাতনের ঘটনা নেই। কিছু লোক ওই মৃত্যুর ঘটনাকে অতিরঞ্জিত করে দেখাচ্ছে। তবে সত্যিই যদি অভিযোগ থাকে, তাহলে তাদের আচ্ছা করে শাস্তি দেওয়া উচিত। কিন্তু এটা সম্পূর্ণ রেষারেষির ঘটনা। আইনশৃঙ্খলা নিয়ে এর কিছু করার নেই।"

এদিকে, পানাগড়ে রবিবার গভীর রাতে দুর্ঘটনায় মহিলার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল ১ টা নাগাদ কাঁকসা থানায় আসে সিআইডি-র একটি দল। রাজ্য পুলিশের সিআইডি-র টিম আসে কাঁকসা থানায়। রবিবার গভীর রাতে পানাগড় বাজারে গাড়ি উল্টে তরুণীর মৃত্যুর ঘটনার এবার তদন্ত শুরু করল সিআইডি। এদিন তদন্তকারীরা ঘুরে দেখলেন ঘাতক ইভটিজারদের সাদা রঙের গাড়ি ও তরুণীর গাড়িটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+