ভারতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কি যান্ত্রিক ত্রুটিতেই, যৌথ তদন্তের দাবি তুলল পাকিস্তান

পাকিস্তানকে নিশানায় করে ভারত ক্ষেপণাস্ত্র ছুড়েছে নাকি নিছক যান্ত্রিক ত্রুটির কারণে ওই ক্ষেপণাস্ত্র হানা হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

পাকিস্তানকে নিশানায় করে ভারত ক্ষেপণাস্ত্র ছুড়েছে নাকি নিছক যান্ত্রিক ত্রুটির কারণে ওই ক্ষেপণাস্ত্র হানা হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এই ক্ষেপণাস্ত্র হানা যে দুর্ঘটনাজনিত কারণে, ভারতের সেই সরল ব্যাখ্যা নিয়ে সন্তুষ্ট নয় ইসলামাবাদ। এই ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে যৌথ তদন্তের দাবি করা হয়েছে।

{image-_123059355 bengali.oneindia.com}

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রতিরক্ষা শাখার প্রেস বিবৃতিটি জানানো হয়েছিল, ৯ মার্চ প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হানা হয়েছে বলে দুঃখপ্রকাশ করা হয়েছে। কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র এই সরল সাধারণ ব্যাখ্যা মানতে নারাজ। তাঁরা তাই যৌথ তদন্তের দাবি জানিয়েছে।

পররাষ্ট্র দফতর বলেছে যে, এই ঘটনাটি নিরাপত্তা প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। পারমাণবিক পরিবেশে দুর্ঘটনাজনিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরুদ্ধে প্রযুক্তিগত সুরক্ষা সংক্রান্ত মৌলিক প্রশ্ন উঠে পড়েছে। কেবল সরল সাধারণ ব্যাখ্যা মেনে নিয়ে এ জাতীয় গুরুতর বিষয় এড়িয়ে যাওয়া যায় না।

পাকিস্তান জানিয়েছে, "অভ্যন্তরীণ আদালতের তদন্ত করা হবে বলে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তা যথেষ্ট নয়। যেহেতু ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের ভূখণ্ডে পড়েছে, সেহেতু পাকিস্তানও এই ঘটনার তথ্যানুসন্ধান করতে চায়। সে কারণেই একটি যৌথ তদন্তের দাবি করা হয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারতকে অবশ্যই দুর্ঘটনাজনিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং এই ঘটনার বিশেষ পরিস্থিতিতে প্রতিরোধ করার জন্য ব্যবস্থা ও পদ্ধতিগুলি ব্যাখ্যা করতে হবে। পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে পড়া ক্ষেপণাস্ত্রের ধরন এবং বৈশিষ্ট্যগুলিও স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে৷

উল্লেখ্য, ভারতীয় ক্ষেপণাস্ত্রটি বেসামরিক সম্পত্তির কোনও ক্ষতি না করলেও বুধবার সন্ধ্যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়া চুন্নু শহরের কাছে একটি জায়গায় আছড়ে পড়ে। এই ঘটনা গভীরভাবে দুঃখজনক হলেও এটি একটি স্বস্তির বিষয় যে দুর্ঘটনার কারণে কোনও প্রাণহানি হয়নি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে তা জানায় শুক্রবার।

পাকিস্তান এরপর উদ্বেগ প্রকাশ করে জানা, দুর্ঘটনাক্রমে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের ফ্লাইট পথ এবং শেষ পর্যন্ত কীভাবে এটি পাকিস্তানের ভূখণ্ডে হানা দিল তাও জানতে চেয়েছিল। তারা জিজ্ঞাসা করেছিল যে, ক্ষেপণাস্ত্রগুলিকে নিয়মিত রক্ষণাবেক্ষণের মধ্যেও উৎক্ষেপণের জন্য প্রাথমিকভাবে রাখা হয়েছে কি না।

এ প্রশ্নও করা হয়েছে, "কেন ভারত পাকিস্তানকে অবিলম্বে ক্ষেপণাস্ত্রের দূর্ঘটনামূলক উৎক্ষেপণের বিষয়ে অবহিত করতে ব্যর্থ হয়েছিল এবং পাকিস্তান ঘটনাটি ঘোষণা করার এবং ব্যাখ্যা চাওয়া পর্যন্ত কেন অপেক্ষা করেছিল তারা?" ভারতকে তা ব্যাখ্যা করতে হবে বলে জানিয়েছে পাকিস্তান। পুরো ঘটনাটি ভারতের কৌশলগত অস্ত্র কি না তাও জানতে চাইছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+