পুত্র-কন্যাকে রেখে দেশ রক্ষায় ছিলেন কাশ্মীরে! জঙ্গিদের গুলিতে শহিদ বাংলার ঝণ্টুর কীর্তি জানলে স্যালুট জানাবেন
Pahalgam Terror Attack: নতুন করে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের উধমপুর। দুপক্ষের গোলাগুলিতে উত্তাল এলাকা। আর এই ঘটনায় শহিদ জওয়ান। তাঁর নাম ঝন্টু আলি শেখ। নদিয়ার বাসিন্দা সে। ভারতীয় সেনার ছয় প্যারা রেজিমেন্টের সদস্য ছিল। প্রায় ১৪ বছর ধরে ভারতীয় সেনা কর্মরত ঝন্টু। গত কয়েকমাস আগেই জম্মু-কাশ্মীরে বদলি হন। আজ বুধবার বৃহস্পতিবার উধমপুরে জঙ্গিদের বিরুদ্ধে যে স্ট্রাইক চালায় ভারতীয় সেনা তাতে যোগ দিয়েছিলেন বাংলার এই বীর জওয়ান।
যা খবর, সামনে থেকে জঙ্গি নিকেশের দায়িত্বে ছিলেন। জানা যায়, দুপক্ষের গোলাগুলির মধ্যেই গুলিবিদ্ধ হল ঝন্টু আলি শেখ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেই শেষ রক্ষা হয়নি। শহিদ হন ভারতীয় সেনার এই জওয়ান।

আর এই খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শোকাহত পরিবার। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহিদ জওয়ানের পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন। দিয়েছেন পাশে থাকার বার্তা।
Pahalgam Terror Attack: কি বলছে ভারতীয় সেনা
প্যারা রেজিমেন্টের সদস্য ঝন্টু আলি শেখ জম্মুর নাগ্রোটা-স্থিত ১৬ নম্বর কোরের কমান্ডো হিসাবে কর্মরত ছিলেন। এই বাহিনী বিশেষ ভাবে 'হোয়াইট নাইট কোর' হিসাবে পরিচিত। জঙ্গল থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে পারদর্শী ছিলেন বাংলার এই জওয়ান। এক বার্তায় 'হোয়াইট নাইট কোর' জানাচ্ছে, কর্তব্যের সঙ্গে অবিচল থেকেছেন। সাহসের সঙ্গে লড়াই করেছেন। তাঁর এই লড়াই সবসমইয়হ স্মরণীয় হয়ে থাকবে বলে বার্তা ভারতীয় সেনার তরফে। জানা যাচ্ছে। শুক্রবার দেহ বাংলায় ফিরতে পারে শহিদ অফিসারের।
Pahalgam Terror Attack: শ্রদ্ধা জানিয়েছেন শাসকদলের একাধিক নেতা
শহিদ ঝন্টু আলি শেখকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন একাধিক তৃণমূল নেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্যালুট জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লিখছেন, সেনা ও জঙ্গিদের সঙ্গে লড়াই'য়ের সময় কাশ্মীরের উধমপুরের শহিদ হলেন ঝন্টু আলি শেখ। ঈশ্বর তাঁর বীর আত্মাকে শান্তি দিন। নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তেহট্ট ব্লকের পাথরঘাটার বাসিন্দা ছিলেন বলেও সোশ্যাল মিডিয়ায় উল্লেখ তৃণমূল নেত্রী।
Havaldar Jhantu Ali Sheikh of 6 Para SF, Indian Army martyred today during encounter between army & militants in Udhampur. He hailed from Patharghata village in Krishnanagar Lok Sabha constituency. God bless his brave soul.@AITCofficial pic.twitter.com/us9fMb3GpJ
— Mahua Moitra (@MahuaMoitra) April 24, 2025
শ্রদ্ধা জানিয়েছেন কুণাল ঘোষ
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছন কুণাল ঘোষ। একই সঙ্গে বার্তাও দিয়েছেন। তিনি লিখছেন, ''ধর্ম খুঁজছেন? দেখুন।জম্মু ও কাশ্মীরের উধমপুরে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ ভারতীয় সেনা ঝন্টু আলি শেখ। তিনি বাংলার ছেলে। বাড়ি নদিয়ার তেহট্টের পাথরঘাটায়। বছর ছত্রিশের এই যুবক ভারতীয় সেনাবাহিনীর ৬ প্যারাস্যুট, স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন। ১০ বছর ভারতীয় সেনায় কর্মরত তিনি। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তের গ্রামের কৃষিজীবী পরিবারের তিন ভাইয়ের মধ্যে ছোটো ঝন্টু। বড় ভাইও ভারতীয় সেনায় কর্মরত। ঝন্টুর দুই সন্তান- ১২ বছরের পুত্র ও ৮ বছরের কন্যা। পাড়ার ছেলের শহিদ হওয়ার খবর আসতেই এলাকার শোকের ছায়া''।












Click it and Unblock the Notifications