Pahalgam Terror Attack: এত ক্ষণ ধরে বেছে বেছে মারল! অনেক তো আর্মি ছিল..কেন এমন বললেন মমতা?

Pahalgam Terror Attack: 'সন্ত্রাসবাদীদের কোনও জাত হয় না, এদের ক্ষমা করা যায় না', কড়া ভাষায় পহেলগাঁও হামলার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভারতীয় সেনার ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন। আজ বুধবার অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেখতে যান মুখ্যমন্ত্রী। সেখানেই এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। বলেন, নিহত বাংলার তিন পর্যটকের দেহ আকাশপথে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে। ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস পুরো বিষয়টি দেখছে বলেও এদিন জানান প্রশাসনিক প্রধান (West Bengal CM)।

আর তা বলতে গিয়েই এদিন কার্যত সেনার ভূমিকা (Pahalgam Terror Attack) নিয়েও প্রশ্ন তোলেন। জানান, ''সন্ত্রাসবাদীদের কোনও জাত হয় না, এদের ক্ষমা করা যায় না''। কিন্তু এতক্ষণ সময় কেন লাগল তা নিয়ে প্রশ্ন তোলেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)।

Pahalgam Terror Attack

তাঁর কথায়, বেছে বেছে ওরা হত্যা করেছে। কিন্তু ওখানে তো অনেক আর্মি ছিল, সীমান্ত এলাকা তো এমনিতেই সেনসেটিভ.. মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখনই এই সব নিয়ে কিছু বলতে চান না। তবে এই মুহূর্তে যারা এই ঘটনা ঘ|টিয়েছে তাদের কড়া এবং কঠোর ব্যবস্থার দাবি করেন। কোনও ভাবেই জঙ্গি কার্যকলাপ যে বরদাস্ত করা হবে না তাও এদিন স্পশ|ট করে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সমস্ত তথ্য যাতে জানানো হয় তাও এদিন জানান তিনি।

Pahalgam Terror Attack: মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সাবধান করলেন মমতা

পহেলগাঁম জঙ্গি হামলা নিয়ে সাবধানী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও সদস্য যেন কোথাও কোনও এমন মন্তব্য না করেন সেই বার্তা দেন এদিন তিনি। আজ বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল। আর সেই বৈঠকেই মন্ত্রী সদস্যদের নেত্রীর বার্তা খুবই স্পর্শকাতর একটা বিষয়। অবশ্যই সংবেদনশীল। ফলে আবেগের বশে কেউ যাতে কোনও এমন বেফাঁস মন্তব্য না করে বসেন সেই কথা বলেন মুখ্যমন্ত্রী। কার্যত এই ইস্যুতে সাবধান থাকার বার্তাই শোনা যায় তাঁর বক্তব্যে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+