৪০০ এরও বেশি করোনা আক্রান্ত বাংলায়! উদ্বেগ বাড়াচ্ছে পজিটিভিটি রেট
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহ আগে থেকেই বাংলায় নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করে। আর এই অবস্থায় প্রায় চার মাসের মধ্যেই ফের একবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা পার করল ৪০০।
রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েক সপ্তাহ আগে থেকেই বাংলায় নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করে। আর এই অবস্থায় প্রায় চার মাসের মধ্যেই ফের একবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা পার করল ৪০০। যা রীতিমত উদ্বেগের বলেই দাবি করছেন চিকিৎসকরা। এমনকি পরিস্থিতি যে ভাবে উর্ধমুখী তাতে এখন থেকেই কড়া কোভিড বিধি লাঘু করার দাবিও উঠতে শুরু করেছে। যদিও গোটা পরিস্থিতি'র উপর স্বাস্থ্য দফতর নজর রাখছে বলেই দাবি করা হয়েছে।

এক নজরে করোনা আক্রান্তের সংখ্যা
হু হু করে সংক্রমণ বাড়ছে। সোমবার সংক্রমণ কিছুটা কম থাকলেও আজ মঙ্গলবার ফের একবার বাড়ল সংক্রমণের হার। একেবারে সোমবারের তুলনায় দ্বিগুণ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এমনটাই জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বুলেটিনে। তথ্য বলছে, ২৪ ঘন্টায় ৪০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, এদিন একজনের মৃত্যু হয়েছে বলেও বুলেটিনে জানানো হয়েছে। গত কয়েকদিন ধরেই মৃত্যুশূন্য থাকলে এদিন তা হল না।

দুই জেলাকে নিয়ে বাড়ছে সংক্রমণ
চারমাসের মধ্যে ফের একবার বাংলায় করোনা সংক্রমণ ৪০০ পার। যা রীতিমত উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের। তবে যে দুই জেলায় ভয়ঙ্কর গতিতে সংক্রমণ ছড়াচ্ছে সেগুলি হল কলকাতা এবং উত্তর ২৪ পরগণা। গত ২৪ ঘন্টাতে শুধু কলকাতাতে করোনা আক্রান্ত হয়েছে ১৯১ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনায়! গত ২৪ ঘন্টায় সেই জেলায় ১০৪ জন সংক্রমিত হয়েছে বলে জানা যাচ্ছে। দৈনিক সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। তবে তুলনামূলক সংখ্যাটা অনেক কম বলেই খবর।

পজিটিভিটি রেট নিয়েও বাড়ছে উদ্বেগ-
পজিটিভিটি রেট নিয়ে রীতিমত উদ্বেগ বাড়াচ্ছে। আজ মঙ্গলবার বুলেটিনের তথ্য অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে পজিটিভিটি রেট চার দশমিক ৭৪ শতাংশ। রাজ্যে করোনায় অ্যাকটিভ কেসের সংখ্যাও বাড়ছে। ইতিমধ্যে দু হাজার পার হয়ে গিয়েছে সংখ্যা। এবার এক ধাক্কায় তা বেড়ে হল ২৩২৯। চিকিৎসকদের একাংশ, তথ্য এবং গ্রাফ যা বলছে তা সংক্রমণের সংখ্যাটা আরও বাড়বে। এই অবস্থায় যদিও দ্রুত গতিয়তে বুস্টার ডোজ নেওয়ার কথা বলা হচ্ছে চিকিৎসকদের তরফে।

স্বস্তি দিচ্ছে সুস্থতার হার
তবে আতঙ্কের মধ্যেও স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় করোনাকে জয় করেছেন ১০০ এরও বেশি মানুষ। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯,৯৯,০০৮ জন। তবে সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে রাতায় বেরিয়ে অবশ্যই মাস্ক পড়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, সোশ্যাল ডিসটেন্স কড়া ভাবে মানার কথাও বলা হয়েছে চিকিৎসকদের তরফে।












Click it and Unblock the Notifications