সীমান্তে অভিনব পাচারের চেষ্টা রুখল সীমান্তরক্ষী বাহিনী
টোটো করে ফেন্সিডিল পাচারের চেষ্টা গ্রেফতার ১, উদ্ধার ফেন্সিডিল। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোষ্টের ঘটনা।
টোটো করে ফেন্সিডিল পাচারের চেষ্টা গ্রেফতার ১, উদ্ধার ফেন্সিডিল। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোষ্টের ঘটনা।

ঘটনায় টোটো সহ একজনকে গ্রেপ্তার করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নাম আমিরুল গাজী। ধৃতকে আজ রবিবার বারাসাত জেলা আদালতে তোলা হয়েছে।
টোটো গাড়ি করে প্রায় ২০০বোতল ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল এক পাচারকারী আমিরুল গাজী। টোটো চালকের বাড়ি স্বরূপনগর থানার তারালী গ্রামে। শনিবার গভীর রাতে টহলের সময় ১১২নং ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী টোটো তল্লাশি করতে গিয়ে সিটের নিচ থেকে প্রায় ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। এগুলো বাংলাদেশ পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক অনুমান সীমান্তরক্ষী বাহিনীর।

Click it and Unblock the Notifications