Women's Day 2025: জন্ম থেকেই প্রতিবন্ধী! হাত নয়, পা দিয়েই পড়াশোনা করেন কল্যাণীর সরস্বতী

নারী মানেই শক্তি। নারীর মধ্যেই লুকিয়ে রয়েছে শক্তির মাহাত্ম্য। সেই অদম্য শক্তির জোরেই অসাধ্য সাধন করছেন ভারতের নারীরা। আজ এমনই এক নারীর কথা বলবো আপনাদের। যাঁর ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা।

নাম তাঁর সরস্বতী মাহাতো। বাড়ি নদীয়া জোলার কল্যাণীতে। জন্ম থেকেই হাত দুটো বাঁকা সরস্বতীর। হাত দিয়ে কোনও কাজই করতো পারেননা তিনি। শুধুমাত্র পায়ের জোরে এগিয়ে চলেছেন তিনি। পড়াশোনা থেকে সাজসজ্জা, সবই পায়ের সাহায্যে করেন সরস্বতী। বাড়ির টিউবওয়েলও পায়ের সাহায্যে টেপেন তিনি। এমনকী খাবার জলও পায়ের সাহায্য নিয়ে পান করেন সরস্বতী।

Women s Day 2025

ছোট থেকে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে সরস্বতীকে। প্রতিবেশীরাও কোণঠাসা করেছে তাঁকে। তবুও হার মানেননি তিনি। একের পর এক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডবল এমএর ডিগ্রি অর্জন করেছেন সরস্বতী মাহাতো। বাংলা ও ইতিহাসে ডবল এমএ করেছেন তিনি। সরস্বতীর এই সাফল্যে খুশি তাঁর মা। ছোটবেলা থেকে অনেক কষ্টে মেয়েকে বড় করেছেন তিনি।

অভাবের সংসারে দাঁতে দাঁত চেপে লড়ে গিয়েছেন সরস্বতী। একদিকে অভাব অন্যদিকে শারীরিক অক্ষমতা। এরই মধ্যে চালিয়ে গিয়েছেন নিজের পড়াশোনা। পা-ই তাঁর জীবনে চলার পথে আসল শক্তি।

পড়াশোনার পাশাপাশি আঁকতেও ভালবাসেন সরস্বতী। তাঁর আঁকা আলপনা দেখে মুগ্ধ হন সকলে। পুরস্কারের ভরে উঠেছে ঘরের তাক। প্রতিবন্ধকতাকে দূরে সরেই এভাবেই ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে চলেছেন সরস্বতী মাহাতো। আগামীদিনে চাকরি করার স্বপ্ন রয়েছে তাঁর। লড়াই এখনও বাকি। এভাবেই বহুদূর হেঁটে যাওয়ার ইচ্ছা সরস্বতীর। তাঁর স্বপ্ন সফল হোক। ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে রইল তাঁর জন্য অনেক শুভকামনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+