কোচবিহারে আগুনে পুড়ে নার্সের মৃত্যু, সন্দেহের কেন্দ্রে স্বামী

কোচবিহার শহরে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন সরকারি হাসপাতালের এক নার্স। আগুনে দগ্ধ হয়েছেন তাঁর স্বামীও। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, আর সন্দেহের তির ক্রমশ ঘুরছে স্বামীর দিকেই। বুধবার রাতে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বকশিবাড়ি এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নার্সের নাম ছন্দা রায় (৩৫)। তিনি এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে কর্মরত ছিলেন। আগুনে শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হন তাঁর স্বামী রঞ্জিত রায়, যিনি বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন। পেশায় তিনি গাড়িচালক।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ছন্দা একটি ভাড়া বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী রঞ্জিত সেখানে নিয়মিত থাকতেন না, মাঝেমধ্যে আসতেন। বুধবার রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতালের ডিউটি শেষ করে বাড়ি ফেরেন ছন্দা। তার কিছুক্ষণ পরেই বাড়ির ভিতর থেকে মহিলার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এসে দেখেন, আগুনে জ্বলছে গোটা ঘর, আর দাউদাউ করে জ্বলছেন ওই নার্স। আগুনের তীব্রতায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সময় বাড়ির ভিতরেই উপস্থিত ছিলেন রঞ্জিত রায়। স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশীরা ছুটে আসতেই তিনি গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিলেন। তবে এলাকাবাসীরাই তাঁকে আটক করে পুলিশে খবর দেন। আগুনে তাঁর শরীরেরও কিছু অংশ পুড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল কেন্দ্রের কর্মীরা সহ কোতোয়ালি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই অগ্নিকাণ্ডের পিছনে পারিবারিক বিবাদের বিষয় থাকতে পারে, এছাড়াও ঘটনায় মৃত নার্সের স্বামীর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকাবাসীর দাবি, ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে দ্রুত নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+