দৃষ্টান্ত বাংলার, স্কুলে ছাত্রদের তুলনায় বাড়ল ছাত্রীদের সংখ্যা! ভাবাচ্ছে স্কুলছুটের বাড়বাড়ন্ত
দৃষ্টান্ত বাংলার, স্কুলে ছাত্রদের তুলনায় বাড়ল ছাত্রীদের সংখ্যা! ভাবাচ্ছে স্কুলছুটের বাড়বাড়ন্ত
পরিসংখ্যান বলছে লকডাউনের জেরে গোটা রাজ্যে অনেকটাই বেড়েছে স্কুলছুটের সংখ্যা। অর্থাভাবে সংসারের ঘানি টানতে নতুন করে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে অনেক নাবালকই। অন্যদিকে মেয়েদের তুলনায় ছেলেদের স্কুলছুটের সংখ্যা অনেকটাই বেড়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বর্তমানে কেন্দ্র সরকারের এক সমীক্ষায় দেখা গেছে, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ভর্তি হওয়া ছাত্রীদের সংখ্যা ছেলেদের চেয়ে অনেকটাই বেশি।

দেশের মধ্যে দৃষ্টান্ত বাংলার
২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলার স্কুলগুলিতে প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণিতে ১.৮৭ কোটিরও বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছিল বলে জানা যায়। কিন্তু মোট সংখ্যার অনুপাতে নতুন ভর্তি হওয়া পড়ুয়ার ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ২.৩২ লক্ষ বেশি ছাত্রী ভর্তি হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন প্লাসের (ইউডিআইএসই প্লাস)প্রকাশিত গবেষণাতেও স্পটতই বলা হয়েছে, বাংলায় মেয়েদের মধ্যে ড্রপ আউট বা স্কুলছুটের হারও ছেলেদের চেয়ে কম।

একাধিক জনমুখী প্রকল্পের সুফল
ওয়াকিবহাল মহলের ধারণা শিক্ষারক্ষেত্রে বর্তমান রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের সুফল হিসাবে শিক্ষায় আগ্রহ বাড়ছে মেয়েদের। এই ক্ষেত্রে বড় ছাপ ফেলছে কন্যাশ্রী প্রকল্প। এছড়াও শুধুমাত্র ছাত্রীদের জন্য সরকারের তরফে আনা হয়েছে নানা প্রকল্প। গ্রামাঞ্চলে মেয়েদেরও এখন অন্তত মাধ্যমিক পাশ করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ রয়েছে।তার জেরেই ফিরছে নারী শিক্ষার হাল।

পুরুষতান্ত্রিক মানসিকতার কারণেই বাড়ছে সমস্যা
অন্যদিকে, শিশু শ্রমিক হিসেবে শ্রমের মর্যাদার নিরিখে এখনও ছেলেদের চাহিদা অনেকটাই বেশি। সেই সঙ্গে পরিবারের হাল ধরার ক্ষেত্রে পুরুষতান্ত্রিক মানসিকতারও শিকড়ও এখও সমূলে উৎপাটন করা সম্ভব হয়নি। আর তারজেরেই অতিমারিতে পথে বসা দরিদ্র পরিবারগুলির মধ্যে ছেলেদের স্কুল ছাড়িয়ে কাজে পাঠানোর প্রবণতা বাড়ছে বলে মত ওয়াকিবহাল মহলের।

ফিরছে সংখ্যালঘু ছেলেমেয়েদেরও পড়াশোনার হাল
অন্যদিকে কেন্দ্রের কেন্দ্রের সমীক্ষায় স্পষ্ট রাজ্যে সংখ্যালঘু ছেলেমেয়েদেরও পড়াশোনার হালও আগের থেকে অনেকটাই ফিরেছে। এই ক্ষেত্রে একাধিক বৃত্তি, স্কলারশিপ অগ্রণী ভূমিকা নিয়ে বলে মত সংশ্লিষ্ট মহলের। সংখ্যালঘু মহিলাদের ক্ষমতায়ন, শিক্ষার প্রসারের ক্ষেত্রে আগামীতে তা অনন্য নজির হিসাবেই উঠে আসবে বলে মত বিশেষজ্ঞদের। তবে দেশজোড়া মন্দার মধ্যে রাজ্যে কী ভাবে ছাত্রদের স্কুলছুটের পরিমাণ কমানো যায় সেই বিষয়েও ভাবনা চিন্তা শুরু করেছে সরকার।












Click it and Unblock the Notifications