১২ কামরার ট্রেনের পর এবার আরও সুখবর শোনাল রেল, লাভবান হবেন যাত্রীরা
লোকাল ট্রেনের পরিষেবায় ব্যপক বদল আনা হচ্ছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হল সুখবর। ইতিমধ্যেই লোকাল ট্রেন পরিষেবায় একাধিক রদবদল আনা হয়েছে। লোকাল ট্রেনের কামরাগুলির মান উন্নয়ন করা হয়েছে।
লোকাল ট্রেনের চেহারা এখন আর সেই আগের মতো নেই। অনেক বদলে গিয়েছে প্রতিটি রুটের লোকাল ট্রেন পরিষেবা। কয়েকদিন আগে শিয়ালহ স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণ ঘটানো হয়েছে। ১২ বগির লোকাল ট্রেন চলানোর জন্যই এই প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হয়েছে।

অর্থাৎ ৯ কামরার লোকাল ট্রেন আর চলবে না কোনও রুটে। সব রুটেই এবার ১২ কামরার লোকাল ট্রেন চলবে। এতে নিত্যযাত্রীদের সুবিধা হবে বলে। আর ঝুলোঝুলি করে ট্রেনে করে যেতে হবে না যাত্রীদের। তাঁরা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন। লোকাল ট্রেন পরিষেবাকে উন্নত করে তুলতে একের পর এক ব্যবস্থা করছে পূর্ব রেল।
এদিকে আবার পূর্ব রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ট্রেনের গতিবেগ বাড়ানো হচ্ছে। এবার থেকে ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে । সেই সঙ্গে দূরপাল্লার বেশ কিছু ট্রেনের গতিবেগও বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে। উচ্চ প্রযুক্তি সম্পন্ন একাধিক ট্রেনের কামরা তৈরি করা হয়েছে। এবার পুরনো কামরাগুলির জায়গায় সেই উচ্চ প্রযুক্তি সম্পন্ন অত্যাধুনিক ট্রেন পরিষেবা দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক বছরে একাধিক দূরপাল্লার ট্রেনের দুর্ঘটনা বেড়েছে। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল ১১০ জনেরও বেশি যাত্রীর। তখন থেকেই প্রশ্ন উঠেছিল ট্রেনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে।
তারপরে আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে। তাতে ১১ জনের মৃত্যু হয়েছে। দুই ক্ষেত্রেই একই লাইনে দুটি ট্রেন চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। তারপরেই রেলের সুরক্ষা কবচ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কীভাবে হল এই দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রেলের তরফে তখন জানানো হয় এখনও সব রুটে কবচ বসানো হয়নি। মাত্র ১১০০ কিলোমিটার রেলপথে কবচ বসানো হয়ছে। তারপরে আবার ট্রেনের গতিবেগ বৃদ্ধির ঘটনায় উদ্বেগ বেড়েছে।












Click it and Unblock the Notifications