Heat Wave: এবার 'হিট অ্যালার্ট' উত্তরবঙ্গের জন্যও! ১৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি

Heat Wave: আবহাওয়া দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী বাংলায় তাপপ্রবাহের সতর্কতা আরও একদিন বৃদ্ধি পেয়েছে। কাছাকাছি অসমের ওপরে একটি ঘূর্ণাবর্ত থাকলেও পশ্চিমের শুষ্ক বায়ুর থেকে আপাতত কোনও নিস্তার নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তরবঙ্গে রায়গঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মঙ্গলবারের তুলনায় আরও বাড়ে। মঙ্গলবার যেখানে ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস, বুধবার তা হয় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭.৩ ডিগ্রি বেশি। আর দক্ষিণবঙ্গে পনাগড়ের তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ বুধবার রাজ্যের অন্য সব শহরকে হারিয়ে পানাগড় ছিল উষ্ণতম।

heat waves

  • পূর্বাভাস

আবহাওয়া দপতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে আর্দ্রতার পূর্বাভাস দিয়ে জানানো হয়েছে, বিকেলের দিকে আর্দ্রতা থাকতে পারে সর্ব্বনিম্ন ২০-৪০ শতাংশের মধ্যে।

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা

  • বৃহস্পতিবার

আবহাওয়া দফতর জানিয়েছে এদিন পূর্ব ও মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

  • শুক্রবার ও শনিবার

শুক্রবার ও শনিবার তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। ওই দু'দিন তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া এবং হুগলি জেলায়। এছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

  • রবিবার ও সোমবার

তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া ও হুগলি জেলায়। এছাড়া বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গেও তাপপ্রবাহের সতর্কবার্তা

  • বৃহস্পতিবার ও শুক্রবার

তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে মালদহ উত্তর দিনাজপুর জেলার জন্য। দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দেওয়া হয়েছে।

  • শনিবার থেকে সোমবার

উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তাপপ্রবাহের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ওই সময় জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+