এক সত্যি ঘটনা অবলম্বনে এবার থিম-সজ্জায় নর্থ ত্রিধারা! 'দুর্বার দুর্গা' -তে দুর্গাপুজোয় সাড়া ফেলছে

কল্লোলিনী তিলোত্তমা কলকাতার বিভিন্ন প্যান্ডেলে এই মুহূর্তে ভিড় উপচে পড়ছে। সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখবার পালা।

কল্লোলিনী তিলোত্তমা কলকাতার বিভিন্ন প্যান্ডেলে এই মুহূর্তে ভিড় উপচে পড়ছে। সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখবার পালা। কলকাতার পুজোগুলির মধ্যে এবার যাঁদের নর্থ ত্রিধারার ঠাকুর দেখা হয়নি, তাঁদের জন্য জানিয়ে রাখা ভালো , যে শহরের এই নামী পুজোর এই বছরের থিম 'দুর্বার দুর্গা'।

এক সত্যি ঘটনা অবলম্বনে এবার থিম-সজ্জায় নর্থ ত্রিধারা! দুর্বার দুর্গা -তে দুর্গাপুজোয় সাড়া ফেলছে

কলকাতা যখন পুজোর মেজাজে ট্রাফিকে স্তব্ধ, তখন সেই উৎসবের মরশুমে পুজো-জ্বর তুঙ্গে রাখতে নর্থ ত্রিধারা পুজো ঘিরে এবার আসছে 'দুর্বার দুর্গা 'থিম। গাড়ির ওয়ার্কশপের আদলে তৈরি নর্থ ত্রিধারা পুজোর মণ্ডপে 'গতি'কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যার মধ্য দিয়ে মাতৃশক্তির 'দুর্বার' উত্থানকে তাৎপর্যমণ্ডিত করা হয়েছে।

মূলত, বাস চালক প্রতিমা পোদ্দারের উত্থানের কাহিনি এই পুজোর থিম ভাবনার মূল অনুপ্রেরণা। যা বাস্তবের মাটি থেকে রূপকথা হয়ে উঠেছে কলকাতার বুকে। সেখানে গেলে দেখে বোঝা দায় যে এটি দুর্গামণ্ডপ নাকি সত্যিই গাড়ির ওয়ার্কশপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+