১১৩ ঘণ্টা পর স্বাভাবিক আকাশপথ, কলকাতা থেকে দুবাই উড়ান পরিষেবা ফের চালু

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান যোগাযোগ। দীর্ঘ বিরতির পর আবার কলকাতা থেকে দুবাইমুখী উড়ান পরিষেবা চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রী ও বিমানবন্দর কর্তৃপক্ষ।

পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের জেরে দুবাই, কাতার, ইরান ও ইরাক সহ একাধিক দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ইরানের তরফে আমেরিকা ঘনিষ্ঠ কয়েকটি দেশের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হয়। এর ফলে ওই অঞ্চলের বেশির ভাগ দেশই বেসামরিক বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। দুবাইয়ের কয়েকটি এলাকায় হামলার খবরও সামনে আসে। সেই কারণেই যাত্রী নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক উড়ান পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার সঙ্গে বিমান যোগাযোগ কার্যত থমকে গিয়েছিল। অবশেষে টানা ১১৩ ঘণ্টা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দর থেকে দুবাইগামী উড়ান পরিষেবা আবার চালু হল। ফ্লাইদুবাই সংস্থা তাদের পরিষেবা পুনরায় শুরু করেছে। সংস্থার এফজেড ৪৬১/৪৬২ নম্বরের একটি উড়ান বুধবার দুবাই থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয়। নির্ধারিত সময় অনুযায়ী রাত ১২টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও বিলম্বের কারণে উড়ানটি পৌঁছায় রাত ২টো ৪০ মিনিটে।

ফ্লাইদুবাইয়ের ওই বিমানে ছিলেন প্রায় ১৩০ জন যাত্রী। অন্যদিকে কলকাতা থেকে দুবাইমুখী একই সংস্থার আরেকটি উড়ান বুধবার রাত ১টা ২৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে প্রায় আড়াই ঘণ্টা পরে, রাত ৩টে ৫৯ মিনিটে। ওই বিমানে যাত্রী ছিলেন ৫৫ জন।

উল্লেখযোগ্য বিষয় হল, কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে শেষ উড়ান ছেড়েছিল ২৮ ফেব্রুয়ারি। সেদিন সকালে এমিরেটসের একটি বিমান সকাল ৯টা ৩৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। তারপর থেকে টানা কয়েক দিন কোনও বিমান কলকাতা থেকে দুবাই যায়নি, আবার দুবাই থেকেও কলকাতায় আসেনি কোনও উড়ান। অবশেষে ১১৩ ঘণ্টা ৫ মিনিট পর পুনরায় চালু হল এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমান পরিষেবা।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় কিছু পরিষেবা এখনও প্রভাবিত হচ্ছে। কলকাতা থেকে দুবাইগামী এয়ার অ্যারাবিয়ার একটি উড়ান বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। পরিস্থিতির উপর নজর রাখছে বিমান সংস্থাগুলি এবং নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হলেই ধীরে ধীরে আরও উড়ান চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+