চলে গেলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা দেবী, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ শুক্রবার সকালেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কলকাতায় এসে হাসপাতালে গিয়েছিলেন।

জানা গিয়েছে, অতি সম্প্রতি নির্মলা দেবী বাড়িতে পড়ে গিয়েছিলেন। মাথায় গুরুতর চোট লাগে। তৎক্ষণাৎ তাঁকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তিনি চিকিৎসায় তেমনভাবে সাড়া দেননি। জানা গিয়েছে, বুধবার দিন পড়ে গিয়ে চোট পেয়েছিলেন তিনি।

Nirmala Banerjee

চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থার ক্রমে অবনতি হয়। ভেন্টিলেশনে চলে গিয়েছিলেন তিনি। আর ফেরেননি। ছেলে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কাছেও সংবাদ পাঠানো হয়। শুক্রবার সকালেই কলকাতায় এসে পৌঁছান ছেলে। হাসপাতালে মাকে দেখতে যান।

সেইসময় নোবেলজয়ীর সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। কিছু সময় পরে হাসপাতাল সূত্রে জানানো হয়, চলে গিয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা দেবী। এ রীতিমতো শোকের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভালো৷ তিনি নির্মলা বন্দ্যোপাধ্যায়ের আত্মার শান্তি প্রার্থণা করেছেন। রাজ্য সরকার ওই পরিবারের পাশে আছে। এ কথাও বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর তরফে একটি শোকবার্তাও প্রকাশ করা হয়েছে।

জানা গিয়েছে, এর আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন নির্মলা বন্দ্যোপাধ্যায়। প্রবল শ্বাসকষ্ট নিয়ে ওই হাসপাতালেই ভর্তি হয়েছিলেন অক্টোবর মাসের শেষ সপ্তাহে। দিন কয়েক চিকিৎসার পরে সুস্থ হয়ে তিনি বাড়ি যান। কিন্তু এবার আর ফিরলেন না।

গত কয়েক বছর আগে করোনা মহামারির সময়ে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বাঙালি অভিজিৎ এখন প্রবাসী। আমেরিকার বাসিন্দা। মা দক্ষিণ কলকাতাতেই থাকেন। ছেলের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন নির্মলা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজেও তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন।

করোনা পরবর্তী সময়ে ছেলে বাড়ি এসেছিলেন দিন কয়েকের জন্য। সেইসময় নিজে হাতে মা ছেলের জন্য রান্না করেছিলেন। মা আজ শুক্রবার চলে গেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+