বর্ধমান কি বটুকেশ্বর দত্তের নামে, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল রেল

পূর্বরেলের অধীন বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের কোনও প্রস্তাব তাদের কাছে নেই। প্রস্তাব বিবেচনাও করা হচ্ছে না। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রক।

পূর্বরেলের অধীন বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের কোনও প্রস্তাব তাদের কাছে নেই। প্রস্তাব বিবেচনাও করা হচ্ছে না। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রক। দিন কয়েক আগে এনিয়ে সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছিল। সেখানে প্রকাশিত খবর অনুযায়ী, বিহারের বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই নাম পরিবর্তনের কথা বলেছিলেন। যদিও সেই বিজেপির হাতে থাকা রেলমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এমন কোনও প্রস্তাব তাদের হাত নেই।

বর্ধমান কি বটুকেশ্বর দত্তের নামে, চূড়ান্ত সিদ্ধান্ত জানাল রেল

সপ্তাহ দুয়ের আগে স্বাধীনতা সংগ্রমী বটুকেশ্বর দত্তের মৃত্যু দিনে তাঁকে শ্রদ্ধা জানাতে পাটনার বাড়িতে গিয়েছিলেন নিত্যানন্দ রাই। সেখানেই নিতি বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের কথা জানিয়েছিলেন। বটুকেশ্বর দত্ত বর্ধমানের ভূমিপুত্র হলেও, তাঁদের স্থায়ী বসতি ছিল পাটনায়।

বিষয়টি নিয়ে এদিন পিআইবি-র ওয়েবসাইটে তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, বর্তমান নিয়ম অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রক কোনও রেল স্টেশনের নাম পরিবর্তনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া অধিকারী। কোনও রাজ্য সরকারের কাছ থেকে কোনও প্রস্তাব পেলে বিষয়টি নিয়ে তারা বিবেচনা করে থাকে। এরপর বিষয়টি নিয়ে শংসাপত্র নিতে হয় রেলমন্ত্রক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এবং ডাক বিভাগের সার্ভেয়ার
জেনারেলের কাছ থেকেও।

পিআইবি-র ওয়েবসাইটে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক কোনও আবেদন পায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+