মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির উদ্যোগে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট, আইনশৃঙ্খলা রক্ষার দায় রাজ্যের

মুর্শিদাবাদের বেলডাঙায় অযোধ্যার বাবরি মসজিদের আদলে যে মসজিদ তৈরির ঘোষণা করেছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, তাতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট।

আগামীকাল, ৬ ডিসেম্বর, মূল বাবরি মসজিদের ধ্বংসের বার্ষিকীতেই এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। তার ঠিক আগেই আদালতের এই পর্যবেক্ষণ।

মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির উদ্যোগে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ সেই মামলার শুনানি শেষে নির্দেশ দেয় যে, আইনশৃঙ্খলা বজায় রাখার সম্পূর্ণ দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের।

বৃহস্পতিবার দায়ের হওয়া জনস্বার্থ মামলায় যুক্তি ছিল, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান ওই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। আবেদনকারী হুমায়ুন কবীরের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থার আর্জিও জানান, যা কথিতভাবে সম্প্রীতি বিঘ্নিত করেছে।

পিটিশনে উল্লেখ করা হয়েছে: "মুর্শিদাবাদের বেলডাঙা ১ নম্বর ব্লকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্ধ করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই রিট পিটিশন দাখিল করা হয়েছে... বিধায়ক একটি সম্প্রদায়ের বিরুদ্ধে অশ্লীল, অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্য করছেন, যা জনশান্তি ভঙ্গ করছে। একজন বিধায়ক হয়ে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব নিউজ পোর্টালে এ ধরনের মন্তব্য ও বিদ্বেষমূলক বক্তৃতা আমাদের রাজ্য এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে।"

দলের অভ্যন্তরীণ বিষয় সহ নানা বিতর্কিত মন্তব্যের জন্য অতীতেও শিরোনামে ছিলেন কবীর। "সাম্প্রদায়িক রাজনীতিতে" লিপ্ত থাকার অভিযোগে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস তাঁকে সাসপেন্ড করে। এরপরই হুমায়ুন জানান, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে চলতি মাসের ২২ তারিখ নিজের নতুন দল গঠন করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+