SSC মামলায় বয়সছাড়ে আপাতত ব্রেক! হাইকোর্টের নির্দেশকে স্থগিত করল সুপ্রিম কোর্ট, কী জানাল ডিভিশন বেঞ্চ?

স্কুল সার্ভিস কমিশন (SSC) সংক্রান্ত মামলায় বয়সের ছাড় বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে।

SSC

এর আগেও কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন যে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা চাকরির জন্য যোগ্য হয়েও চাকরি পাননি অথবা সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন, তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড় পাবেন। কিন্তু সেই নির্দেশ কার্যকর হতে আপাতত বাধা দিল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুসারে , শুধুমাত্র যোগ্য হওয়ার পরেও যাঁরা চাকরি পাননি, তাঁদের নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া নিয়ে তারা সহমত নয়। আর এই যুক্তিতেই হাইকোর্টের নির্দেশকে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। তখন আদালত জানিয়েছিল যে, যাঁরা দুর্নীতিতে যুক্ত নন এবং যাঁরা কর্মরত অবস্থায় চাকরি হারিয়েছেন, তাঁরাই বয়সের ছাড় পেয়ে আবার নতুন পরীক্ষায় বসতে পারবেন। এরপর ওয়েটিং লিস্টে থাকা একাধিক প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন। আর সেখান থেকেই বয়সছাড়ের নির্দেশ আসে।

আজকের শুনানিতে সুপ্রিম কোর্ট সমস্ত পক্ষকে নোটিস দিয়েছে। তবে আদালত জানিয়েছে যে, আপাতত শুধুমাত্র যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের ক্ষেত্রেই বয়সের ছাড় বহাল থাকবে। এই মামলার পরবর্তী শুনানি হবে দু'সপ্তাহ পরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+