কেন্দ্রের বিরোধিতা করে রাজ্যের মানুষকে আঘাত মমতার! হিংসার কারণে বিনিয়োগে ভয়, বিস্ফোরক নির্মলা

কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পের বিরোধিতা করে বাংলার মানুষকেই আঘাত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক ভার্চুয়াল সভায় এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পের বিরোধিতা করে বাংলার মানুষকেই আঘাত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক ভার্চুয়াল সভায় এমনটাই অভিযোগ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বঞ্চিত বাংলা

বঞ্চিত বাংলা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অভিযোগ দেশের কল্যাণকারী প্রকল্পগুলি থেকে বঞ্চিত বাংলাবাসী। বিজেপির তরফে বিশেষ করে আয়ুষ্মাণ ভারত ও পিএম কেয়ার প্রকল্পে বাংলার অংশগ্রহন না করার সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। এদিন সেই অভিযোগই তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি বলেন, একটা সময় বাংলা বিভিন্ন বিষয়ে দেশকে নেতৃত্ব গিয়েছে, কিন্তু বর্তমান সময়ে পিছিয়ে পড়েছে।

রাজ্যে হিংসার ঘটনার উল্লেখ

রাজ্যে হিংসার ঘটনার উল্লেখ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, রাজ্যে হিংসার কারণে বিনিয়োগকারীরা রাজ্যে বিনিয়োগে ভয় পাচ্ছেন। তাঁর অভিযোগ পশ্চিমবঙ্গে গত ৫ বছর ধরে হিংসার রাজনীতি চলছে। খুনোখুনি চলছে। বিরোধী নেতাদের গ্রেফতার করা হচ্ছে। বাংলায় যদি আইনশৃঙ্খলা ঠিক থাকতো তাহলে আবারও বাংলায় শিল্প স্থাপনের চেষ্টা হতে পারত। রাজ্যে শুধু তৃণমূল নয়, সিপিেম এবং কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস চলে গিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

 জনগণের কাছে পরিবর্তনের আহ্বান

জনগণের কাছে পরিবর্তনের আহ্বান

ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যের জনগণের কাছে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজ্যে এমন এক সরকার দরকার, যে সরকার জনগণের জন্য কেন্দ্রের দেওয়া সুবিধা নেবে, কিন্তু তাকে অস্বীকার করবে না।

এদিনের সভা থেকে কেন্দ্রীয় আর্থমন্ত্রী ৩৭০ ধারার বিলোপ, তিন তালাক বিলোপের প্রসঙ্গও উল্লেখ করেন। পাশাপাশি কিষাণ সম্মান যোজনা, আয়ুষ্মাণ ভারত, একদেশ এক রেশন কার্ডের প্রসঙ্গও উল্লেখ করেন।

তৃণমূলের কুশাসনে পিছিয়ে বাংলা

তৃণমূলের কুশাসনে পিছিয়ে বাংলা

তিনি অভিযোগ করেন, তৃণমূলের কুশাসনে বাংলার মানুষ পিছিয়ে পড়ছে। আগে বলা হত বাংলা যা আজ ভাবে, দেশ তা আগামীকাল চিন্তা করে। কিন্তু তাঁর অভিযোগ বাংলার অবস্থা আজ খারাপ। বাংলা পিছিয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+