দ্বিতীয় দফার আগে অতিরিক্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ ট্রাইব্যুনালের, কতজন ভোট দিতে পারবেন?

নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বুধবারের দ্বিতীয় দফা নির্বাচনের আগে একটি অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায় নাম থাকা ব্যক্তিরা ভোটদানের সুযোগ পাবেন। যদিও এই মুহূর্তে যোগ্যতাসম্পন্ন নতুন ভোটারের সঠিক সংখ্যা নিয়ে অস্পষ্টতা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৬৮ জনের নাম নাকি তালিকায় রয়েছে। বাদ গিয়েছেন মাত্র ৬ জন।

প্রথম দফার ভোটে প্রায় সাড়ে চার হাজার বিচারাধীন ভোটারের মধ্যে মাত্র ১৩৯ জনকে যোগ্য বলে চিহ্নিত করা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় এই সংখ্যা কত দাঁড়ায়, তা জানতে সকলে উৎসুক ছিলেন।

বুধবার, বাংলার মোট ১৪২টি আসনে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ পেল।

সাধারণত, দ্বিতীয় দফার নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা পূর্বেই 'ফ্রিজ' হয়ে যায়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ভোটের দু'দিন আগেও ট্রাইব্যুনাল যে নামগুলির নিষ্পত্তি করবে, তাদের সাপ্লিমেন্টারি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, যেন তারা ভোট দেওয়ার যোগ্য হন। এই অতিরিক্ত তালিকাটি সোমবার পর্যন্ত ট্রাইব্যুনাল দ্বারা নিষ্পত্তিকৃত আবেদনগুলির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

এসআইআর পর্ব শেষ হওয়ার পর রাজ্যে ৬০ লক্ষেরও বেশি নাম বিচারাধীন তালিকায় ছিল। এগুলির নিষ্পত্তির জন্য কমিশন প্রাক্তন বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করে। বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত কাজ করার দাবি জানায় এবং বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শীর্ষ আদালতের নির্দেশে ট্রাইব্যুনাল নামগুলির নিষ্পত্তি করেছে। এখন দেখার যাদের নাম উঠল তারা বুধবার ভোট দিতে পারেন কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+