এসএসসি দুর্নীতি মামলায় নয়া মোড়, ইডির ডাকে হাজির অর্পিতা, ফের তলব পার্থকে

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতি আরও জোরালো হল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তলবে অবশেষে হাজিরা দিলেন অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১১টা পেরোতেই ইডি দপ্তরে পৌঁছন তিনি, যদিও নির্ধারিত আগের তারিখে উপস্থিত হননি।

এই মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন অর্পিতা। একইসঙ্গে ধরা পড়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে দু'জনেই জামিনে থাকলেও তদন্তের জালে তাঁদের ঘিরে ধরছে ইডি। সূত্রের খবর, এসএসসি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পার্থকে আগেই ডাকা হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। ফলে তাঁকে ফের ২০ মার্চ তলব করা হয়েছে।

অন্যদিকে, অর্পিতাকেও প্রথমে নির্ধারিত দিনে হাজিরা দিতে বলা হলেও তিনি সেদিন আসেননি। এরপর নতুন করে নোটিস পাঠায় ইডি। সেই ডাকে সাড়া দিয়েই এদিন দপ্তরে উপস্থিত হন তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে অর্পিতার দুটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ ৫০ কোটিরও বেশি টাকা উদ্ধার করে ইডি। সেই ঘটনার পরই গ্রেপ্তার করা হয় তাঁকে। একই দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়ও। পাশাপাশি, সিবিআই এর মামলাতেও তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হয়।

তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ বা অর্পিতাকে সরাসরি জিজ্ঞাসাবাদ করেনি ইডি। ফলে এই তলব ও হাজিরাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও আইনি মহলে জল্পনা তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+