Howrah New Delhi Special Train: ভিড় সামলাতে হাওড়া-দিল্লি রুটে স্পেশাল ট্রেন চালাবে রেল, রইল টাইমটেবিল
Howrah New Delhi Special Train: দুর্গাপুজো মিটলেও এখনও উৎসব মেটেনি! সামনেই আলোর উৎসব। দিওয়ালির আনন্দ মেতে উঠবে গোটা দেশ। আর এই সময় বহু মানুষ বেড়াতে যান। আবার কেউ বাড়ি ফেরেন। নতুন করে চাপ বাড়বে রেলের উপর।
আর সেই চাপ সামলাতে নতুন করে স্পেশাল ট্রেন (Howrah New Delhi Special Train) চালাবে রেলওয়ে। এমনটাই রেলের (Indian Rail) তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া এবং নিউ দিল্লি হাওড়া স্পেশাল (Howrah New Delhi Special Train) ট্রেন চালানো হবে। শনি এবং রবিবার হাওড়া স্টেশন থেকে ছাড়বে এই ট্রেন। অন্যদিকে বুধবার এবং বৃহস্পতিবার নয়া দিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে ট্রেনটি। এমনটাই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে।
রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার ৮ টা ১০ মিনিটে ছাড়বে হাওড়া থেকে। এরপর ১০ টা ৪৩ মিনিটে আসানসোলে পৌঁছবে। ১১ টা ৫৫ মিনিটে ধানবাদ, এরপর প্রয়াগরাজ এবং রবিবার সাড়ে ৮ টা নাগাদ নয়া দিল্লি পৌঁছে দেবে ট্রেনটি। অন্যদিকে নয়াদিল্লি থেকে ১০ টা ৪৫ মিনিটে ছাড়বে ট্রেনটি।
একই ভাবে প্রয়াগরাজ, ধানবাদ, আসানসোল এবং বৃহস্পতিবার ১০ টা ১০ এ হাওড়া পৌঁছবে হাওড়া নিউ দিল্লি হাওড়া স্পেশাল (Sealdah New Delhi Special Train) ট্রেন। উতসবের মরশুমে এমনিতেই ব্যাপক চাপ থাকে ট্রেনগুলিতে (Howrah New Delhi Special Train)।
এর মধ্যে এবার লাখ লাখ মানুষ কার্যত বেড়াতে গিয়েছে। দার্জিলিং মেল, কালমা মেল ওয়েটিং লিস্টের তালিকা দেখে রীতিমত আশ্চর্য হয়েছিলেন খোদ রেল আধিকারিকরাও। এমন পরিস্থিতিতে যে বাড়তি ট্রেন চালানো যে আর সম্ভব নয় তা জানিয়ে বার্তাও দেওয়া হয়। যদিও মানুষের ভিড় সামলাতে শিয়ালদহ-পুরী স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এবং শনিবার এবং রবিবার ট্রেনটি (Howrah New Delhi Special Train) চালানো হচ্ছে। '
এবার হাওড়া এবং নিউ দিল্লি হাওড়া স্পেশাল ট্রেন (Howrah New Delhi Special Train) চালাবে রেলওয়ে। ভিড় সামাল দিতেই এহেন সিদ্ধান্ত রেলের তরফে। রেলের (Indian Rail) তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিন-












Click it and Unblock the Notifications