মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্‌রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত?

বিধানসভা ভোটের সূচি ঘোষণা হওয়ার পর পরই রাজ্যের প্রশাসনে বড় রদবদল করেছে নির্বাচন কমিশন। স্বরাষ্ট্রসচিবের পদ থেকে সরানোর পর এবার নতুন দায়িত্ব পেয়েছেন জগদীশপ্রসাদ মীনা। কমিশনের সূত্রে জানা গিয়েছে যে, তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রে ভোট পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে তাঁকে।

রবিবার রাতে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হওয়ার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক শীর্ষ প্রশাসনিক পদে বদল আনে নির্বাচন কমিশন। মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে এবং সেই সঙ্গে স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নন্দিনীর চক্রবর্তীর পরিবর্তে নতুন মুখ্যসচিব হিসেবে ১৯৯৩ ব্যাচের আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালাকে সেই দায়িত্ব দেওয়া হয়ে। অন্যদিকে আবার, নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে সংঘমিত্রা ঘোষকে নিয়োগ করা হয়, যিনি হলেন ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার। কমিশন জানিয়ে দিয়েছে যে, ভোট প্রক্রিয়া যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ঠিক ততদিন পর্যন্ত তাঁরা নির্বাচনের কোনওরকম কাজে যুক্ত থাকতে পারবেন না।

এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে বিতর্ক। মমতা ব্যানার্জী কমিশনের এই রকম একটি পদক্ষেপকে কড়া ভাষায় সমালোচনা করেন এবং তিনি সেটিকে 'মধ্যরাতের সিদ্ধান্ত' বলেও মন্তব্য করেন। তাঁর প্রশ্ন হল, গভীর রাতে হঠাৎ করে কেন এই ধরনের বদল করা হল।

এর পরদিনই আবার রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। পীযূষ পাণ্ডেকে ডিজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় নতুন ডিজিপি হিসেবে সিদ্ধনাথ গুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ডিজি এবং আইজিপি (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন।

সেই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সুপ্রতিম সরকারকেও সরানো হয়েছে। আর তাঁর বদলে এই দায়িত্ব দেওয়া হয়েছে আইপিএস অফিসার অজয় নন্দকে। ডিজিপি, কলকাতা পুলিশের কমিশনার এবং এডিজি (আইনশৃঙ্খলা) পদে নতুন আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। আর এই রদবদলের প্রতিবাদ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও পাঠিয়েছেন মমতা।

অন্যদিকে আবার, কয়েক দিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন যে, "শুধু বদলি নয়, এই ধরনের আধিকারিকদের অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া উচিত।" আবার এর মধ্যেই জগদীশপ্রসাদ মীনাকে অন্যরাজ্যে ভোট পর্যবেক্ষক হিসেবে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত সামনে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+